IND-W vs SA-W: ভেঙে গেল ২০ বছরের নজির, প্রোটিয়াদের বিরুদ্ধে স্মৃতি-শেফালির ব্যাটে বিশ্বরেকর্ড

শনিবার টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় পুরুষ দল। তার আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট ভারতীয় মহিলা দলের। তবে লাল বলে টেস্ট ক্রিকেটের ম্যাচে। শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি। এই ম্যাচে মহিলাদের ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা।

মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। ২০ বছরের রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় দুই মহিলা ব্যাটার। শুক্রবার প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ভারতের স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা করলেন ২৯২ রান।এটাই মহিলাদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ।

IND-W vs SA-W

এরআগে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের সাজিদা শাহ এবং কিরন বালুচ ২৪১ রান করেছিলেন। যা এতদিন ছিল সর্বোচ্চ। এছাড়া ২০০২ সালে লখনউতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ক্যারোলিন অ্যাটকিন্স এবং আরান ব্রিন্ডল ২০০ রানের পার্টনারশিপ করেছিলেন।

জার্সির বা বলের রঙ বদলালেও, এমনকি ফর্ম্যাটে পরিবর্তন হলেও স্মৃতির দাপট বজায়। চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেঞ্চুরি স্মৃতি মান্ধানার।১২২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাও। সেঞ্চুরির ইনিংসে ১৯টি বাউন্ডারি মেরেছেন স্মৃতি। শেষ পর্যন্ত ১৬১ বলে ১৪৯ রানে আউট হলেন স্মৃতি। তাঁর ইনিংস সাজানো ছিল ২৭টি চার এবং ১টি ছক্কায়, পর পর চার ম্যাচে তিনটি শতরান করলেন স্মৃতি। এৱ আগে প্রথম দুটি একদিনের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করেছিলেন স্মৃতি।

শেফালি ১১৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। টসে জিতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর। এদিন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন স্মৃতি-শেফালিরা। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি আর তরুণ ওপেনার শেফালি ভার্মার ব্যাটে। প্রতিবেদন লেখার সময় ১৬৫ রানে অপরাজিত আছেন শেফালি।শেফালি আবার মহিলাদের টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ভারতীয় ব্যাটারের তালিকায় নাম তুলেছেন। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করে ভারতীয় মহিলা দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+