IPL 2024:পন্থকে নিয়ে স্বস্তির মধ্যেই তারকা বিদেশিকে নিয়ে অস্বস্তি, আইপিএল শুরুর আগে সমস্যায় দাদার দল
আইপিএল শুরুর আগে ঋষভ পন্থকে নিয়ে স্বস্তির মধ্যেই হ্যারি ব্রুককে নিয়ে অস্বস্তি দিল্লি ক্যাপিটালস শিবিরে। দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে বড় ধাক্কা খেতে পারে। ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক আসন্ন মরশুমে অংশগ্রহণের সম্ভাবনা কম।ইতিমধ্যেই তাঁর বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
চোট কাটিয়ে ফিট সার্টিফিকেট পেয়েছেন দিল্লি দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। ঋষভ পন্থ। দিল্লি শিবিরেও যোগ দিয়েছেন তিনি। তবে পন্থকে নিয়ে যখন স্বস্তিতে ফিরল দিল্লি শিবির। তখন আইপিএল শুরুর ৯ দিন আগে হ্যারি ব্রুককে নিয়ে সমস্যায় পড়ল দিল্লি। হ্যারি ব্রুক তাঁর ব্যক্তিগত সমস্যার কারণে সরে দাঁড়িয়েছিলেন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে। সেই একই কারণে এবার আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিলেন হ্যারি।

এবার কিন্তু হ্যারি ধরেই দল সাজিয়েছিলেন সৌরভ-পন্টিংরা। কিন্তু ইংল্যান্ড তারকা নাম প্রত্যাহার করায় তাঁর বিকল্প ক্রিকেটার খোঁজা শুরু করে দিয়েছে দিল্লি দল। অস্ট্রেলিয়ার ফ্রেসার ম্যাকগ্রুককে দলে নিতে পারে দিল্লি।
অন্যদিকে আইপিএলের মধ্য দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্থ।দিল্লি দলের তারকা জানিয়েছেন, 'অসাধারণ লাগছে। এটার জন্যই অপেক্ষা করছিলাম। তিন থেকে ছ'মাস ক্রিকেট না খেললেও ফিরে এসে মানিয়ে নেওয়া যায়। তার থেকে বেশি হলে মানসিক প্রভাব পড়তে বাধ্য। আমি স্রেফ মাঠে নেমে মজা করে খেলতে চাই। ভবিষ্যত নিয়ে ভাবছিই না। তা হলে অকারণে চাপে পড়ব।' দিল্লি দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
The welcome of Rishabh Pant to world cricket.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 13, 2024
- Pant 2.0 is ready to roar with Delhi Capitals.pic.twitter.com/LINt9p5W2C
আইপিএল ২০২৪-এর জন্য ইতিমধ্যেই প্রথম ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। ডাবল হেডার-সহ প্রথম ১৫ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ। ২২ মার্চ থেকে এবারের আইপিএল মরশুম শুরু হবে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।












Click it and Unblock the Notifications