Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনায় এবার গর্জে উঠছে ক্রিকেট মহলও, কী প্রতিক্রিয়া ক্রিকেটারদের
চলছে এই বছরের আইপিএল। আর যা দেখার জন্য প্রায় ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন। আর এই সময়েই মর্মান্তিক ঘটনা সাক্ষী হল দেশবাসী । কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে এই জায়গায় সব থেকে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটে।
এই অঞ্চলের নাগরিকদের উপর সবচেয়ে বেশি হামলা করা হয়। আর এবার এই ঘটনায় কমপক্ষে ২৮ জন পর্যটকের প্রাণ কেড়েছে, তাছাড়াও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতি থেকে সাধারণ মানুষ এবং ক্রিকেটাররাও কিন্তু গর্জে উঠছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ক্রিকেটারেরাও। কী প্রতিক্রিয়া তাঁদের, জানুন।

আহত ও নিহতরা কোন জায়গার বাসিন্দা
অনেক রাজ্যের বাসিন্দারাই কিন্তু এই পহেলগাঁওয়ে ছুটি কাটাতে গেছেন। আর যেখানে নিহত হয়েছেন কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, উড়িষ্যা, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কিছু রাজ্যের বাসিন্দারা। তবে এখানেই শেষ নয়, ছাড় পাননি বিদেশিরাও। নিহতদের মধ্যে নেপাল , সংযুক্ত আরব আমিরাতের দুইজন বিদেশি নাগরিকরাও রয়েছেন।
কী প্রতিক্রিয়া ক্রিকেটারদের
এই সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় ক্রিকেটার শুভমন গিল থেকে গৌতম গম্ভীর পর্যন্ত সকলেই কিন্তু জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। যারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে অনেক পোস্টও করেছেন।
শুভমন গিল
শুভমন গিল পহেলগাঁও হামলার ঘটনা কিন্তু অত্যন্ত হৃদয়বিদারক লাগছে বলে জানিয়েছেন। তিনি এও বলেন, নিহতদের পরিবারের প্রতি প্রার্থনা রইল। এমন হিংসার কোনও স্থান কিন্তু আমাদের দেশে নেই।
কে. এল. রাহুল
কে. এল. রাহুল বলেন, কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আমি তাদের শান্তি ও শক্তির জন্য প্রার্থনা করছি।
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর জানিয়েছেন, নিহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। আর যারা এই হামলার জন্য দায়ী, তাদের শাস্তি হবেই। ভারত জবাব দেবেই।
যুবরাজ সিং
পর্যটকের উপর হামলায় গভীরভাবে শোকাহত যুবরাজ সিং। নিহতদের ও তার পরিবারের জন্য তিনি প্রার্থনা করছেন।
পার্থিব প্যাটেল
পার্থিব প্যাটেল লেখেন, কাশ্মীরে আজ যা ঘটেছে, শুনে, দেখে আমি হতবাক এবং দোষীদের শাস্তি হবেই। এই ভয়াবহ ঘটনা কিন্তু ভীষণ শূন্যতা তৈরি করেছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি।
ইরফান পাঠান
তিনি বলেন, যখন কোনও নিরীহ জীবনের প্রাণ চলে যায়, মানবতা হারিয়ে যায় তখন খুব অসহায় লাগে। আজ কাশ্মীরে এই ঘটনায় খুব কষ্ট হচ্ছে। কয়েকদিন আগেই সেখানে ছিলাম, তাই আজ এই যন্ত্রণা খুব কাছের বলে মনে হচ্ছে।
আকাশ চোপড়া
এই মর্মান্তিক ঘটনার এবার গর্জে উঠলেন আকাশ চোপড়াও। তিনি আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তাদের বিচার হবেই।












Click it and Unblock the Notifications