AUS vs IND: বুড়ো হাড়ে ভেল্কি, সিডনিতে উইকেটের হাফসেঞ্চুরি করে নয়া রেকর্ড সৃষ্টি করলেন বোল্যান্ড
সিডনিতে ভারতীয় দলের আতঙ্কের নাম স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়া দলে বোল্যান্ড এক ব্রাত্যজনের নাম। হ্যাজলউড দলে থাকলে প্রথম একাদশে তাঁর সুযোগ আসেন না। কিন্তু যখনই সুযোগ পান বল হাতে জ্বলে উঠেন। দলের প্রয়োজনে কার্যকরী ভূমিকা নেন। ব্যতিক্রম হল না শুক্রবার সিডনিতে। তারকা খচিত ভারতীয় দলের ব্যাটিংয়ে ধস নামালেন, এমনকি একটি রেকর্ডও সৃষ্টি করলেন।
সিডনিতে ৫০ উইকেট সংগ্রহ করলেন রোল্যান্ড। শেষ ৫০ বছরে বয়স্ক বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বোল্যান্ড। বর্তমানে অজি পেসারেরক বয়স ৩৫ বছর ২৬৭ দিন। শেষ ৫০ বছরে টেস্ট ক্রিকেটে তাঁর মতো বয়সে কোনও বোলারই ৫০ উইকেট পাননি। ফলে সিডনিতে একটি রেকর্ড সৃষ্টি করলেন অজি পেসার।

২০২১-২২ সালের অ্যাশেজ সিরিজে তাঁর টেস্ট দলে অভিষেক হয়। কিন্তু তার পরেও নিয়মিত সুযোগ পাননি। এখনও পর্যন্ত তাঁর নামের পাশে ১৩টি টেস্ট রয়েছে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম ম্যাচে সুযোগ পাননি। এরপর পিঙ্ক বল টেস্টে সুযোগ পান। তবে তৃতীয় ম্যাচে হ্যাজলউড দলে ফেরায় বোল্যান্ডের স্থান হয় রিজার্ভ বেঞ্চে। তবে চোট পেয়ে হ্যাজলউড ছিটকে যাওয়ায় ফের সুযোগ আসে বোল্যান্ডের কাছে।
সিডনিতে শুরু থেকেই বল হাতে আগুন ঝরাতে থাকেন। যশস্বী জয়সওয়ালকে ১০ রানে আউট করেন। এরপর স্কট বোল্যান্ড আউট করেন কোহলিকে। বিরাটের জন্য বোল্যান্ডেক ছিল অন্য পরিকল্পনা। স্কট বোল্যান্ড তাঁর ধৈর্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন বারবার। সেই ফাঁদেই পা দিলেন। এই নিয়ে চলতি সিরিজে সাত বার বাইরের বলে খোঁচা দিয়ে আউট হলেন।
এরপর ঋষভ পন্থকে আউট করলেন। বোল্যান্ডের পাতা ফাঁদে পা দিলেন ১৪৯ মিনিট ক্রিজে কাটানো ঋষভ পন্থও। ৪০ রান করেই আউট হলেন পন্থ। এরপর নীতীশ রেড্ডিকে পরের বলেই আউট করলেন। হ্যাটট্রিকের সুযোগ ছিল কিন্ত সেটা কাজে লাগাতে পারলেন না। তবে রেকর্ডটা করে নিলেন। সেই সঙ্গে বয়স হলেও তিনি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝালেন।












Click it and Unblock the Notifications