Saurashtra U-23 Team: ক্রিকেটারদের ব্যাগে মদের বোতল! অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌরাষ্ট্র
ক্রিকেটারদের কিটব্যাগে ব্যাট-প্যাডের সঙ্গে মদের বোতলও। চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে তাও ভারতেই। গুজরাত ড্রাই স্টেট নামে পরিচিত। সেখানে প্রকাশ্যে মদ বিক্রি কঠোর ভাবেই নিষিদ্ধ। কিন্তু বেআইনিভাবে সেখানে বিক্রি হয় মদ। কিন্তু মদ পাচার করতে গিয়ে ধরা পড়লেন রাজ্যের ক্রিকেটাররাই।তাও অনূর্ধ্ব ২৩ দল।
সম্প্রতি চণ্ডীগড়ে খেলতে গিয়েছিল সৌরাষ্ট্রের অনূর্ধ্ব ২৩ দল।চণ্ডীগড় থেকে সিকে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোটে ফিরছিল সৌরাষ্ট্রের অনূর্ধ্ব ২৩ দল। বিমান বন্দরে ফেরার সময় য়েখানে ক্রিকেটারদের ব্যাগ রাখা হয় সেখান থেকেই তল্লাশিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে মদের বোতল। যা বাজেয়াপ্ত করে চণ্ডীগড় বিমান কর্তৃপক্ষ।এই ঘটনায় কাঠগড়ায় সৌরাষ্ট্রের অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, চণ্ডীগড় বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছেন। এই ধরনের ঘটনা একেবারেই অকল্পনীয়। আমাদের ক্রিকেট সংস্থার নৈতিকতা এবং শৃঙ্খলারক্ষা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল ঘটনার বিস্তারিত তদন্ত করবে। অপরাধ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।''
২০২৩ সালে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র। এই দলে খেলেই ভারতীয় দলে সুযোগ পয়েছেন পূজারা-জাদেজার মতো ক্রিকেটাররা। সেই রাজ্যের অনূর্ধ্ব ২৩ দলের ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে চমকে গিয়েছে ক্রিকেট মহল। রাজ্যের হয়ে খেলতে গিয়ে ভিন রাজ্য থেকে বৈআইনিভাবে মদ নিয়ে আসছেন ক্রিকেটাররা। তাও সিকে নাইডুর মতো টুর্নামেন্ট খেলতে গিয়ে।












Click it and Unblock the Notifications