Saurabh Netravalkar: স্বামীর মতোই পেশাদার ইঞ্জিনিয়ার, সৌরভ নেত্রভালকরের স্ত্রী স্নিগ্ধার রয়েছে বহুমুখী প্রতিভা
কথায় আছে পুরুষদের সাফল্যের নেপথ্যে একজন নারীর অবদান থাকে। টি২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আমেরিকার ক্রিকেটার সৌরভ নেত্রভালকর। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি সমান তালে ক্রিকেটটাও চালিয়ে যাচ্ছেন। প্রতিভাবান সৌরভের স্ত্রী-ও কিন্তু যথেষ্য গুণী। এই প্রতিবেদনে পরিচয় করে নেওয়া যাক আমেরিকান ক্রিকেটারের স্ত্রী-র সঙ্গে।
সৌরভ নেত্রভালকরের স্ত্রী-র নাম দেবী স্নিগ্ধা মুপ্পালা, তিনিও কিন্তু ভারতীয়। তবে সৌরভের মতোই স্নিগ্ধাও বর্তমানে মার্কিন নাগরিক। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দেবী স্নিগ্ধা মুপ্পালা ওরাকলের একজন প্রধান অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন।

দেবী স্নিগ্ধা মুপ্পালা একজন অত্যন্ত দক্ষ কথক নৃত্যশিল্পী। তিনি এই ধ্রুপদী ভারতীয় নৃত্যের ধরন আয়ত্ত করেছেন বছরের পর বছর ধরে অনুশীলনের মধ্য দিয়ে, যা তিনি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রে নৃত্যানুষ্ঠান করেন। স্নিগ্ধা সান ফ্রান্সিসকো বে এরিয়াতে একটি সফল বলিএক্স নৃত্য-ফিটনেস প্রোগ্রাম চালায়। এই প্রোগ্রামটি এনার্জেটিক বলিউড কোরিওগ্রাফিকে ফিটনেস রুটিনের সাথে একত্রিত করে, নাচকে একটি উপভোগ্য ওয়ার্কআউট করে তোলে।
সৌরভ নেত্রাভালকর বর্তমানে আমেরিকার জাতীয় দলের প্রতিনিধি হলেও তিনি, মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ক্রিকেট কেরিয়ারের সূচনা ভারতেই। মুম্বইতে জন্ম নেওয়া নেত্রভালকর ২০১০ সালের অনুর্ধ্ব বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। সৌরভের সতীর্থ ছিলেন কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাটরা।
প্রথম বার বিশ্বকাপ খেলছে আমেরিকা। সৌরভ অবশ্য অনূর্ধ্ব ১৯ স্তরে বিশ্বকাপ খেলার স্বাদ পেয়েছেন। তবে সেটা ভারতের হয়ে। পরবর্তীতে আমেরিকা পাড়ি দেন। বড় সংস্থায় চাকরি করলেও খেলার প্রতি প্যাশন আটকে রাখতে পারেননি।
সৌরভ আগেই জানিয়েছিলেন, 'অফিসে বসদের কাছ থেকে এতটা সমর্থন পাই, আমার কাজটা সহজ হয়ে যায়। যখন টিমের সঙ্গে বাইরে যাই, সেখান থেকেও কাজ করার অনুমতি থাকে। ম্যাচের দিন আমাকে অফিসের কোনও কাজ করতে হয় না। কিছু প্রোজেক্ট আগে থেকে ঠিক করা থাকে।
ভারতের বিরুদ্ধে ম্যাচে আমেরিকা হারলেও নজর কেড়েছিল সৌরভের বোলিং। প্রথম ওভারেই তিনি আউট করেছিলেন বিরাট কোহলিকে। পরের ওভারে তুলে নিয়েছিলেন রোহিত শর্মাকে। আমেরিকা হারলেও নিজের স্বপ্নের দুই ক্রিকেটারের উইকেট পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সৌরভ।












Click it and Unblock the Notifications