T20 World Cup: ইঞ্জিনিয়ারিং থেকে ছুটি নিয়ে খেলছেন বিশ্বকাপ, পাক বধের নায়ক সৌরভ ছিলেন রাহুল-মায়াঙ্কদের সতীর্থ
খাতায় কলমে ম্যাচটা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তানের হলেও, আদতে বাবরদের খেলা ছিল মিনি ইন্ডিয়ার সঙ্গেই। কারণ আমেরিকা দলে ভারতীয় বংশদ্ভুতদের সংখ্যা একাধিক। পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের জয়ের প্রধান কারিগর ভারতীয় বংশদ্ভুতরা। বিশেষ করে সুপার ওভারের নায়ক সৌরভ নেত্রাভালকরের সঙ্গে রয়েছে গভীর ভারত যোগ।
সুপার ওভারে সৌরভ নেত্রাভালকরের দ্বিতীয় বলে চার মারেন ইফতিকার। কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান। দুরন্ত ক্যাচ ধরেন নীতীশ কুমার। নামেন শাদাব খান। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৩ রান করে ৫ রানে হেরে যায় পাকিস্তান। ম্যাচ জয়ের পর চর্চায় উঠে এসেছেন আমেরিকান বোলার সৌরভ নেত্রাভালকর। কে এই সৌরভ?

মুম্বইতে জন্ম নেওয়া নেত্রভালকর ২০১০ সালের অনুর্ধ্ব বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। সৌরভের সতীর্থ ছিলেন কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাটরা। পরে মুম্বইয়ের হয়েও খেলেছিলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে। তবে ভারতের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় চলে যান মার্কিন মুলুকে। সেখানে গিয়ে জাতীয় দলেও সুযোগ করে নেন।
লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, হার্শাল প্যাটেল, জায়দেব উনাদকেট, সন্দীপ শর্মা, এই সমস্ত ক্রিকেটারদের সঙ্গে একটা সময় নিয়মিত সাজঘর ভাগ করে নিয়েছেন। বয়সভিত্তিক পর্যায়ে দারুণ পারফরম্যান্স করা সৌরভকে একবার বিসিসিআই পুরস্কৃত করেছিল 'জুনিয়র ক্রিকেটার অব দ্য ইয়ার'।
২০১৮ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন, এরপর থেকেই সেই দলের সদস্য।
Saurabh Netravalkar with his wife and mother after won the match against Pakistan.
— Tanuj Singh (@ImTanujSingh) June 7, 2024
- A lovely picture. ❤️ pic.twitter.com/AlJYHxcZQ1
আমেরিকার হয়ে ২৯টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন এবং তাতে নিয়েছেন ২৯টি উইকেট। আর পাকিস্তানের বিরুদ্ধে দলকে সুপার জয় এনে দিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বে নজড় কেড়েছেন সৌরভ।
টি২০ বিশ্বকাপের জন্য আমেরিকার দলে রয়েছেন এমন চার জন ক্রিকেটার, যারা ক্রীড়া জীবনের শুরুতে খেলেছেন ভারতেই, অর্থাৎ তাঁরা ভারতীয় বংশোদ্ভূত। শুধু তাই নয় একদা অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের মধ্যে ২ জন।
সৌরভ ছাড়াও এই দলে রয়েছেন মিলিন্দ কুমার, হরমীত সিং, এবং মোনাঙ্ক প্যাটেল। এর মধ্যে হরমীত সিং ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামেন, সঙ্গী ছিলেন লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়ালেরা।












Click it and Unblock the Notifications