Sarfaraz Khan: জাতীয় দলে ব্রাত্য, কাশ্মীর থেকে জীবনের নতুন ইনিংস শুরু করলেন সরফরাজ
বিগত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পরও ভারতীয় দলে ব্রাত্যই থেকেছেন এই মুম্বইকর। কিন্তু এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন সরফরাজ খান। মুম্বই বা দিল্লি নয় বিয়ে করলেন কাশ্মীরে গিয়ে।
ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সরফরাজ খান কাশ্মীরে গিয়ে চুপিচুপি বিয়ে সেরে ফেললেন। উপত্যকার সোফিয়ান জেলায় জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। আর সেই বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান। সেখানে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ বিবাহিত।'

একইসঙ্গে সরফরাজ উল্লেখ করেছেন, 'সর্বশক্তিমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে কাশ্মীরে বিয়ে করা আমার নিয়তি। আমি এখানে অনেক ভালোবাসা পেয়েছি এবং যখনই সময় পাব আমি এখানে আসবো।'
বিয়ের অনুষ্ঠানে ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরের ভাইপোকে পাওয়া গেল কালো শেরোয়ানিতে। বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই তিনি কথা বলেছেন স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন, বিয়ে তাঁর ভাগ্যকে খুলতে পারে। বিয়ের আসরেও তাঁকে ভারতীয় দলে খেলা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।
এই প্রসঙ্গে সরফরাজ বলেন, 'ভাগ্যে ছিল বলেই আমি কাশ্মীরে আমার নতুন জীবন শুরু করতে পেরেছি, আগামী দিনে যদি ভাগ্যে থাকে অবশ্যই ভারতীয় দলের হয়ে খেলব।'সরফরাজের বিয়ের ছবি পোস্ট করা মাত্রই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, উমরান মালিক, অক্ষর প্যাটেল, তিলক ভার্মারা।
গত কয়েক মরশুমে ঘরোয়া ক্রিকেটে পর পর রান করেছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। গত আইপিএলে দিল্লির হয়ে তাঁর পারফরম্যান্স মিশ্র। তবুও আশা ছাড়ছেন না সরফরাজ। যাঁর নতুন সফর শুরু হল সোপিয়ান থেকে।
গত মরসুমে ৪টি সেঞ্চুরি করেছেন। সর্বমোট ঘরোয়া ক্রিকেটে ৩৭ ম্যাচে ৩৫০৫ রান করেছেন ৭৯.৬৫ গড়ে। মোট ১৩টি শতরান হাঁকিয়েছেন তিনি এখনও পর্যন্ত। তাঁর হয়ে গলা ফাটিয়েছেন স্বয়ং সুনীল গাওস্করের মত কিংবদন্তিও।

সরফরাজ খানকে দলে না দেখতে পেয়ে সুনীল গাভাসকর জানিয়েছিলেন, 'সরফরাজ ঘরোয়া ক্রিকেটের গত তিন মরসুমে ১০০-এর বেশি গড়ে রান করেছেন। দলে জায়গা পেতে তাঁকে আর কী করতে হবে? গাভাসকরের মতে প্লেয়িং একাদশে জায়গা না পেলেও তাঁকে দলে অন্তর্ভুক্ত করা যেতেই পারত।'
গাভাসকর একইসঙ্গে উল্লেখ করেছিলেন,'এমনটা হলে সরফরাজ ভাবতেন যে নির্বাচকরা তাঁর পারফরম্যান্স দেখছেন। এরপরে গাভাসকর রেগে গিয়ে বলেছেন এমনটা না হলে রঞ্জি খেলাই বন্ধ করে দেওয়া উচিত।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications