Sara Tendulkar:শুভমানের সঙ্গে সম্পর্ক! সোশ্যাল সাইটে বিকৃত ছবির বিরুদ্ধে গর্জে উঠলেন সারা, দিলেন কড়া বিবৃতি
বর্তমানে নেট মাধ্যমে অন্যতম চর্চার বিষয়ে শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্ক। দুই তারকার সম্পর্কের রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে উৎসাহের অন্ত নেই। মাঝেমধ্যেই কখনও ভিডিও, কখনও বা সারা-শুভমানের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। কিন্তু সেই উপাদানগুলির মধ্যে অনেক সময়ই থাকে না বাস্তবতা। এবার সোশ্যাল মিডিয়ার অনৈতিকতা এবং ভুয়ো কাজকর্মের বিরুদ্ধে গর্জে উঠলেন সচিন কন্যা।
বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি লম্বা বিবৃতি দেন সারা তেন্ডুলকর। সেখানেই সোশ্যাল মিডিয়ার অব্যবহার নিয়ে সরব হয়েছেন। ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট সমাজমাধ্যমে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও রয়েছে সোশ্যাল সাইটে।

গত কয়েকদিন ধরে সচিন কন্যা সারার বেশ কয়েকটি ভুয়ো ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী, এইসব ছবির কারণে তাঁর প্রেমের সম্পর্ক নিয়েও উঠেছিল নয়া গুঞ্জন। এর বিরুদ্ধেও সরব হয়ছেন সচিন কন্যা। সোশ্যাল সাইটে নিজের অ্যাকাউন্টগলি সম্পর্কে জানিয়েছেন সারা।
সচিন কন্যা বলেছেন, 'টুইটারে(বর্তমানে এক্স) আমার নামে যে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সেটি মজার বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার পরিচয় ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এবং মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য এই অ্যাকাউন্টটিকে ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট মাধ্যমটিতে আমার অ্যাকাউন্ট নেই। আমার আশাবাদী টুইটার কর্তৃপক্ষ (এক্স) এই ধরনের অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করবে এবং সেই অ্যাকাউন্টগুলি বহিষ্কার করে দেবে। '
এমনকি গভীর বিকৃত ছবি নিয়েও সরব হয়েছেন সারা। সাম্প্রতিকালে কয়েকজন সেলেবের গভীর বিকৃত ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications