Subhman Gill-Sachin Tendulkar: মাঠের বাইরে সাড়া ফেলে দিয়েছেন শুভমান, গিলের মন কার দিকে? নিশ্চিত করলেন সারা
বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এখনও আসেনি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স, এমনকি নিজের নামের প্রতি সুবিচারও করতে পারেননি শুভমান গিল, কিন্তু মাঠের বাইরে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান। কখনও তাঁর নামের সঙ্গে জড়িয়েছে বলিউড অভিনেত্রী সারা আলি খানের নাম, আবার কখনও একসঙ্গে ডেটিং করার গুঞ্জন উঠেছে সচিন কন্যা সারার সঙ্গে। কিন্তু কাকে মন দিয়েছেন গিল। এক সারা কনফার্ম করলেন কোন সারার সঙ্গে প্রেম করছেন শুভমান।
গিলের সঙ্গে প্রথমে সারা আলি খানেরই নাম জড়িয়েছিল। কিন্তু হঠাত করেই তাদের মধ্যে চলে আসেন সচিন কন্যা। যা নেট দুনিয়ায় গসিপের অন্যতম উপকরণ হয়ে উঠে। সচিন কন্যার আগমনে কি গিলের মন থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন বলিউড অভিনেত্রী। এবার তাঁর সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে নিজেই মুখ খুললেন সারা আলি খান।

গিলের সঙ্গে ডেট করার প্রসঙ্গ উঠতেই সারা আলি খান অত্যন্ত স্বতঃস্ফুর্তভাবে উত্তর দেন, 'তুমি ভুল সারাকে এই প্রশ্নটা করছো। তুমি না, সবাই এই ভুলটাই করছেন। পুরো দুনিয়া একজন ভুল সারা সম্পর্কে কথা বলছে।' এই কথাতেই সারা আলি খান যেন বুঝিয়ে দিলেন সচিন কন্যার সঙ্গে প্রেম করছেন শুভমান গিল। অর্থ্যাত এক সারাই অন্য সারার প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ।ভিডিওতে দেখা যায় শুভমান গিল ভেন্যু থেকে বেরিয়ে যাচ্ছেন। তাঁর পিছনে রয়েছেন সারা তেন্ডুলকর। তবে তাঁদের পাশাপাশি দেখা না গেলেও তাঁদের কয়েক হাত দূরে দেখা যায়। ইভেন্টে সারাকে দেখা যায় লাল পোশাকে। শুভমান গিলকে দেখা যায় কালো ব্লেজারে।
কয়েকদিন আগে একটি বেসরকারি অনুষ্ঠানে সচিন-কন্যা ও শুভমান একসঙ্গে প্রকাশ্যে ধরা দেন, সেই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে সারা আলিকে। তবু একে অপরকে নাকি এড়িয়ে গিয়েছেন তাঁরা। এ ছাড়াও ক্রিকেটের মাঠে আগে কয়েক বার দেখা গেলেও যে দিন থেকে সারা তেন্ডুলকর মাঠে যাতায়াত বাড়িয়েছেন, নিজেকে গুটিয়ে নেন সইফ-কন্যা। এবার প্রকাশ্যেই নিজের বক্তব্য রাখলেন গিলের সম্পর্কের বিষয়ে।












Click it and Unblock the Notifications