T20 World Cup: প্রতিযোগিতায় পিছনে ফেলে দিলেন রাহুল-কার্তিকদের, বিশ্বকাপে সুযোগ পেলেন ‘ব্রাত্য জন’ সঞ্জু
ভারতীয় ক্রিকেটে তিনি ব্রাত্যজন হিসেবেই পরিচিত। ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও জাতীয় দলে তাঁর সুযোগ খুবই কমই হয়েছে। এমনকি সুযোগ পেলেও জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। অবশেষে ক্রিকেট দেবতা সদয় হলেন সঞ্জু স্যামসনের প্রতি। টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নিলেন কেরলের এই ক্রিকেটার। দলে রয়েছেন ঋষভ পন্থ, ফলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেই থাকবেন সঞ্জু।
টি২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে যে জায়গাটা নিয়ে সব থেকে প্রতিযোগিতা ছিল সেটা হল উইকেটরক্ষক। কারণ একটি স্থানের জন্য লড়াইয়ে ছিলেন একাধিক ক্রিকেটার। এরমধ্যে চোট কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করা পন্থ যেমন ছিলেন তেমনই দৌড়ে ছিলেন কেএল রাহুল, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, বর্ষীয়ান দীনেশ কার্তিক। তবে সবাইকে পিছনে ফেলে পন্থের সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন।

স্যামসন বর্তমানে ৯ ম্যাচে ৩৮৫ রান নিয়ে অরেঞ্জ ক্যাপের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। স্যামসন ৭৭ গড়ে ১৬১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। কেএল রাহুল দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছিলেন। আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বেশ কয়েক মাস পরে মাঠে ফিরেছেন। ৯ ম্যাচ খেলে ৩৭৮ রান করেছেন রাহুল। অন্যদিকে চলতি আইপিএলে ১০ ম্যাচে ২৬২ রান করেছেন কার্তিক। তবে সবাইকে টেক্কা দিয়ে ঋষভের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেললেন সঞ্জু।
স্যামসনকে টি২০ বিশ্বকাপ ২০২২ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে উপেক্ষা করা হয়েছিল, সঞ্জুকে বার বার ব্রাত্য করায় জন মানসে নেতিবাচক প্রভাব পড়ছিল। ২০২২ সালে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন যে সঞ্জু দলের সম্পদ এবং ভবিষ্যতে একটি সুযোগ পাবে। অবশেষে বিশ্বকাপের দলে সুযোগ পেলেন সঞ্জু। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট। ভারত টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
তবে সঞ্জুর বিশ্বকাপের দলে প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন কারণ ঋষভ পন্থই হবেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। শেষ পর্যন্ত সঞ্জুর ভাগ্যে ম্যাচ খেলার শিকে ছেঁড়ে কিনা সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications