IPL 2021: রবিচন্দ্রন অশ্বিনকে চূড়ান্ত অবজ্ঞা সঞ্জয় মঞ্জরেকরের! টি ২০ বিশ্বকাপেও কি বসেই থাকবেন তারকা স্পিনার?
২০১৭ সালের জুলাইয়ের পর ভারতের একদিনের আন্তর্জাতিক বা টি ২০ আন্তর্জাতিক দলে দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে। এবারের ইংল্যান্ড সফরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলানো হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টের একটিতেও খেলানো হয়নি তারকা অফ স্পিনারকে। ব্যাটের হাতও বেশ ভালো, ভারত-সহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। অশ্বিনকে রাখা হয়েছে ভারতের টি ২০ বিশ্বকাপ দলে। তবে এবারের আইপিএলকে তিনি ভুলেই যেতে চাইবেন। আর তারই মধ্যে অশ্বিনকে চরম অবজ্ঞা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

আইপিএলের প্রথমার্ধে পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন। কিন্তু আইপিএলের দ্বিতীয়ার্ধে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেন। মোট ১৩টি ম্যাচ খেলে অশ্বিন মাত্র সাতটি উইকেট পেয়েছেন এবারের আইপিএলে। সেরা বোলিং বলতে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এলিমিনিটেরে শেষ ওভার বল করতে এসেছিলেন। কেকেআরের দরকার ছিল সাত রান। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট তুলে নিয়ে দিল্লির জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু পঞ্চম বলে রাহুল ত্রিপাঠির বিশাল ছক্কা দিল্লির আইপিএল খেতাবের স্বপ্ন চুরমার করে দেয়।
WHAT. A. FINISH! 👌 👌 @KKRiders hold their nerve and seal a thrilling win over the spirited @DelhiCapitals in the #VIVOIPL #Qualifier2 & secure a place in the #Final. 👏 👏 #KKRvDC
— IndianPremierLeague (@IPL) October 13, 2021
Scorecard 👉 https://t.co/eAAJHvCMYS pic.twitter.com/Qqf3fu1LRt
এরপরই সঞ্জয় মঞ্জরেকর বলেন, অশ্বিনকে নিয়ে বেশি কথা বলে সময় নষ্ট করে ফেলছি আমরা। অশ্বিন টি ২০ বোলার হিসেবে কোনও দলে থাকার উপযুক্ত নন। গত পাঁচ থেকে সাত বছর ধরে তিনি যেভাবে খেলছেন তাতে এখন আর নিজের বোলিংকে খুব বেশি পরিবর্তনও করতে পারবেন না অশ্বিন। টেস্ট ম্যাচে এখনও তিনি অসাধারণ। তাঁকে ইংল্যান্ডে টেস্ট ম্যাচগুলিতে বসিয়ে রাখা সঠিক হয়নি। কিন্তু আইপিএল বা টি ২০ ক্রিকেটে তিনি বিগত পাঁচ বছর ধরে একইরকম বল করে যাচ্ছেন। ফলে আমি অধিনায়ক হলে আমার দলে কখনও অশ্বিনকে রাখতাম না। টার্নিং পিচে কেমন বোলিং করতে হয় তা দেখিয়ে দিচ্ছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, যুজবেন্দ্র চাহালরা। তাঁরা সে কারণে উইকেটও পাচ্ছেন।

কেকেআরের বিরুদ্ধে এলিমিনেটরে ব্যাটারদের মন পড়তে অশ্বিনের ভুল হয়েছিল বলে মনে করেন কিংবদন্তি সুনীল গাভাকর। তিনি বলেন, অশ্বিন খুব চতুর বোলার। কোন ব্যাটারকে কেমন বল করতে হবে তা তিনি ভালোভাবেই জানেন। তিনি ব্যাটারদের মন পড়তে ভালো পারেন। সুনীল নারিন চালিয়ে খেলবেন আঁচ করে অশ্বিন নারিনের শরীরের থেকে দূরে বল করেছেন। নারিন লং অন ফিল্ডারের হাতে তাই ক্যাচ দিয়ে ফিরেছেন। তবে রাহুল ত্রিপাঠিকে বল করতে গিয়ে অশ্বিন ভুল করে বসেন। তিনি ভেবেছিলেন, ত্রিপাঠি এগিয়ে এসে বড় শট খেলবেন, সেটা ত্রিপাঠি করেননি। তাই অশ্বিন ফ্ল্যাট বল করতেই দারুণ শটে ম্যাচ ফিনিশ করেন ত্রিপাঠি। উল্লেখ্য, এদিনের ম্যাচে সহজ ক্যাচও ফেলেছিলেন অশ্বিন। সবমিলিয়ে মোটেই ভালো গেল না এবারের আইপিএল। মঞ্জরেকরের সমালোচনার জবাব টি ২০ বিশ্বকাপে দেওয়ার সুযোগ অশ্বিন পাবেন কিনা, নাকি পেলে কীভাবে জবাব দেবেন সেটা আগামী কয়েক দিনে নিঃসন্দেহে নজর রাখার মতো বিষয় হতে চলেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications