Sandeep Lamichhane: ধর্ষণ কাণ্ডে কড়া শাস্তি পেলেন আইপিএল খেলা ক্রিকেটার, ৮ বছরের কারাবাস, সঙ্গে আর্থিক জরিমানা
এক মহিলাকে ধর্ষণ করার অপরাধে কড়া শাস্তি পেলেন নেপালের জাতীয় দলের ক্রিকেটার সন্দীপ লামিচানে। ২০২৩ সালে অগাস্ট মাসে এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। সেই ঘটনার জেরে এবার কঠোর শাস্তির মুখে পড়লেন সন্দীপ।
যদিও গোটা ঘটনা উড়িয়ে দেন সন্দীপ। নিজেকে নির্দোষ বলে দাবি করেন। নেপালের দণ্ডবিধির ২১৯ ও ক্রিমিনাল কোডের ২০৭৪ ধারা অনুযায়ী শুরু হয় মামলা। গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কলে ৬ সেপ্টেম্বর ২২ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা।

অভিযোগের ভিত্তিতে লামিচানেকে গ্রেফতার করা হলেও এ বছরের গোড়ায় জামিন পেয়ে যান তিনি। কিন্তু ২৯ ডিসেম্বর বিচারক শিশির রাজ ধাকালের একক বেঞ্চ লামিচানেকে দোষী সাব্যস্ত করে। তবে আদালত জানিয়েছিল, ধর্ষণের সময়ে ওই তরুণী নাবালিকা ছিলেন না
বুধবার আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিল। বিচারক শিশির রাজ ধাকালের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে এদিন। কারাবাসের পাশাপাশি আর্থিক জরিমানাও দিতে হবে সন্দীপকে।
২৩ বছরের সন্দীপের বাইশ গজে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৮ সালে। দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্য়াটেই খেলেছেন তিনি। ওডিআই ও টি২০আই মিলিয়ে ১০০-র উপর ম্যাচে তাঁর রয়েছে ২০০ উইকেট। পাশাপাশি আইপিএলে দুই মরসুম দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন নেপালি এই ক্রিকেটার।
২৩ বছর বয়সী লামিচানেকে এক সময় নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসেবে বিবেচনা করা হতো। এ লেগ স্পিনারের মাঠের সাফল্যে হিমালয়ের কোলের দেশটির খেলার মর্যাদাও তুলে ধরেছিল।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছেন লামিচানে। অভিযোগ থাকার পরও জোরালো জনসমর্থন পেয়েছেন নেপাল ক্রিকেটের এই পোস্টার বয়। প্রক্রিয়াগত কারণে লামিচানের বিরুদ্ধে মামলাটির তদন্তে দেরি হয়েছে, যে কারণে এটা শেষ হতে এক বছরেরও বেশি সময় লেগে গেল
তবে লামিচানে রায় ঘোষণার সময় আদালতেও ছিলেন না। তাঁর আইনজীবী সরোজ ঘিমিরে একটি সংসাদ সংস্থাকে বলেছেন, লামিচানে 'এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।'












Click it and Unblock the Notifications