Sana Ganguly: সানার গাড়িতে বাসের ধাক্কা, বছরের শুরুতেই বিরাট বিপদের মুখোমুখি সৌরভ কন্যা
নতুন বছরের শুরুতেই বিরাট বিপদের হাত থেকে রক্ষা পেলেন সানা গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতের দিকে একটি বাস ধাক্কা মারে তার গাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছি, ডায়মন্ড হারবার রোডের উপরে দুটি বাস রেষারেষি করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সৌরভ কন্যার গাড়িতে। পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উল্টে যাওয়ার সম্ভবনাও ছিল।
স্থানীয় সূত্রের খবর অনুসারে, গাড়িতে চালকের আসনের পাশে বসে ছিলেন সানা গঙ্গোপাধ্যায়। ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। এরফলে গাড়িটি খুবই ক্ষতিগ্রস্থ হয়। গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় কোনও আঘাত লাগেনি সানার। এই ঘটনায় আতঙ্কগ্রস্থ হয়েছেন সানা.তবে সানার কোনও চোট লাগেনি।

কলকাতা শহরে বেপরোয়া বাসের রেষারেষি নতুন কোনও বিষয় নয়, এর আগে অনেক সময়ই দুর্ঘটনা ঘটেছে। নিহত-আহত হয়েছেন যাত্রী থেকে পথচারী। শুক্রবার রাতে সেই একই ঘটনা ঘটল সানার সঙ্গে। এই ঘটনার পরই গঙ্গোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তৎপর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। আটক করা হয়েছে ধাক্কা দেওয়া বাসের চালককে।
যদিও সৌরভের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সানা। এই ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট হয়ে গিয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। চাকরি সূত্রে সানা লন্ডনে থাকেন। কয়েকদিন আগেই কলকাতায় এসেছেন।
এই ঘটনা ফের একবার প্রমাণ করল বাসের সরকার পদক্ষেপ নিলেও কলকাতা শহরে বাস চালকদের রেষারেষি বন্ধ হয়নি।












Click it and Unblock the Notifications