Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড, বেথেলের শতরানেও বিদায় ইংল্যান্ডের

টি২০ বিশ্বকাপের ফাইনালে রবিবার আমেদাবাদে খেতাব দখলে রাখার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা হাই স্কোরিং ম্যাচে ৭ রানে হারাল ইংল্যান্ডকে।

সঞ্জু স্যামসনের দুরন্ত ইনিংসের পর বল হাতে দাপট দেখালেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া। সেই সঙ্গে জয়ে অবদান থাকল অক্ষর প্যাটেলের অনবদ্য ফিল্ডিংয়ের।

-

টস জিতে ইংল্যান্ড ফিল্ডিং নেওয়ার পর ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে। অভিষেক শর্মা ৭ বলে ৯ রান করার পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ। সঞ্জুর সহজ ক্যাচ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ফেলার পর তার পূর্ণ সদ্ব্যবহার করেন ভারতীয় ওপেনার।

সঞ্জু ৮টি চার ও সাতটি ছয়ের সাহায্যে করেন ৪২ বলে ৮৯। কিষাণ করেন ১৮ বলে ৩৯। শিবম দুবে ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ৬ বলে ১১, হার্দিক পাণ্ডিয়া ১২ বলে ২৭, তিলক বর্মা ৭ বলে ২১ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। উইল জ্যাকস ও আদিল রশিদ নেন ২টি করে উইকেট। ১টি উইকেট পান জোফ্রা আর্চার।

জবাবে খেলতে নেমে ১৭ ওভার পর্যন্তও ভারতের রানের চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু খেলা ঘুরল শেষ তিন ওভারে। বিশেষ করে ডেথ ওভারে বুমরাহ ও হার্দিকের বোলিংই ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছতে দিল না। ইংল্যান্ড থামল ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে।

জেকব বেথেল উইকেটের এক প্রান্ত আগলে থেকে কার্যত একাই লড়াই চালালেন। তাঁর ৪৮ বলে ১০৫ রানের ইনিংসে রয়েছে ৮টি চার ও সাতটি ছয়। ফিল সল্ট ৫, জস বাটলার ২৫, ব্রুক ৭, টম ব্যান্টন ১৭, জ্যাকস ৩৫ ও স্যাম কারান ১৮ রান করেন। জোফ্রা আর্চার ৪ বলে ১৯ রানে অপরাজিত থাকেন, জেমি ওভার্টন অপরাজিত থাকেন ২ রানে।

হার্দিক ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। অর্শদীপ সিং, বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল পেলেন ১টি করে উইকেট। তবে ফাইনালের আগে ভারতকে অস্বস্তিতে রাখল বোলিং। বিশেষ করে বরুণের ফর্ম, যিনি এদিন ৪ ওভারে ৬৪ রান দিলেন। শেষ ওভারে ইংল্যান্ডের জিততে দরকার ছিল ৩০, শিবম দুবে দেন ২২ রান। তবে সল্টের ক্যাচ অক্ষর যেভাবে ধরলেন এবং বেথেল-জ্যাকসের জুটি ভাঙতে জ্যাকসের ক্যাচ যেভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে শিবম দুবের হাতে সাজিয়ে দিলেন অক্ষর, তা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+