আজ সন্ধ্যায় আইপিএলের উদ্বোধনীতে হৃত্বিক, অনুষ্কার তালে মাততে তৈরি যুবভারতী
কলকাতা, ৭ এপ্রিল : আর কিছুক্ষণ পর মহা ধুমধামের সঙ্গে শুরু হতে চলেছে এবারের আইপিএলের অষ্টম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে আজ তারার সমাহার হতে চলেছে কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে৷ অনুষ্ঠানের আয়োজন প্রায় সারা। আর একটু পরেই আলোয় সেজে উঠবে মূল মঞ্চ সহ গোটা স্টেডিয়াম। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বোধন হবে এবারের আইপিএল যজ্ঞের।
আজ আইপিএল উদ্বোধনীতে যুবভারতী মাতাবেন অনুষ্কারা, দর্শকাসনে থাকবেন কোহলি , আইপিএল-৮ এর সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা , আপনার জন্য আইপিএল ৮-এর সম্পূর্ণ গাইড , আইপিএল-এর পূর্ণাঙ্গ সময়সূচী - ৮ এপ্রিল থেকে ২৪ মে
মোট ২ ঘণ্টার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে সোনি ম্যাক্সে সরাসরি দেখা যাবে। প্রতিবারের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক। আইপিএল সূত্রে খবর, এর আগের কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি হৃত্বিক রোশনকে। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনিই।

এবারের শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সইফ আলি খান। এছাড়া মঞ্চ মাতাতে থাকছেন ফারহান আখতার ও তাঁর ব্যান্ড, শাহিদ কাপুর, বিরাট কোহলির বান্ধবী তথা বলিউড হার্টথ্রব অনুষ্কা শর্মা, সুরকার প্রিতম ও তাঁর ব্যান্ড৷
হৃত্বিক, অনুষ্কাদের অনুষ্ঠান শেষে আইপিএলের আটটি দলের অধিনায়করা মঞ্চে প্রবেশ করবেন৷ গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর মঞ্চে এসে ট্রফিটি ফিরিয়ে দিয়ে এবারের সংস্করণের সূচনা করবেন৷
আজ যুবভারতীতে সদলবলে উপস্থিত থাকবেন কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্যরা। বাকী দলগুলির শুধুমাত্র অধিনায়করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে বলিউড বাদশা শাহরুখ খান শুটিংয়ে ব্যস্ত থাকায় এদিন থাকতে পারছেন না।
আগামিকাল ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications