বিরাটের ব্যাটে শতরানের খরা মিটবে কোন ম্যাচে? ভবিষ্যদ্বাণী সলমন বাটের

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েও শ্রেষ্ঠত্বের বিচারে কেন উইলিয়ামসনের চেয়ে বিরাট কোহলিকেই এগিয়ে রেখেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। এ জন্য তাঁকে ম্যাচ ফিক্সার তকমায় বিদ্ধ করেছিলেন ভন, ভনকে পাল্টা বাট মানসিক কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত বলেছিলেন। ফের বিরাট কোহলির সাফল্য কামনা করলেন প্রাক্তন পাক অধিনায়ক। তাঁর আশা, কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কাটবে ভারত অধিনায়কের ব্যাটে আন্তর্জাতিক শতরানের খরা।

শেষ শতরান

শেষ শতরান

২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর শতরান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে। ২০১৯ সালের অগাস্টে শেষবার একদিনের আন্তর্জাতিকে শতরান করেন বিরাট। টেস্টে শতরান কলকাতায় গোলাপি বলে দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে, সেটাও ২০১৯-এর নভেম্বরেই।

দীর্ঘ খরা

দীর্ঘ খরা

আন্তর্জাতিক শতরানের বিচারে তিন নম্বরে থাকা বিরাট কোহলিকে ৭১ থেকে ৭২তম শতরানে পৌঁছাতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তাঁর কেরিয়ারে আন্তর্জাতিক শতরানের জন্য এতটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি বিরাট কোহলিকে।

বাটের আশা

বাটের আশা

সলমন বাট মনে করছেন আগামী মাসেই শতরানের সেই খরা মিটবে। তিনি বলেন, ইতিমধ্যেই বিরাট অনেক বাধা টপকেছেন। কেউ কি আগে ভাবতে পেরেছিলেন এই বয়সের একজন ক্রিকেটার ইতিমধ্যেই ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক হবেন? কে ভেবেছিলেন বিরাট এত ফিট থেকে নিজের দারুণ ফর্ম ধরে রাখতে পারবেন? এই সব চ্যালেঞ্জই বিরাট পেরিয়ে এসেছেন। রান তাড়া করার ক্ষেত্রে তাঁর স্ট্রাইক রেট ৯০। তিন ফরম্যাটে গড় ৫০। ফলে পরের বাধাটিও তিনি নিশ্চিতভাবেই পেরিয়ে যাবেন। হতে পারে সেটা পরের ম্যাচেই।

বাধা পেরোবেন বিরাট

বাধা পেরোবেন বিরাট

বাট বলেন, এটা ঠিক এতদিন বিরাটের ব্যাটে শতরান নেই। কিন্তু তিনি কত রান করেছেন সেদিকেও দেখতে হবে। বিরাট যে উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন তাতে তাঁর ব্যাট থেকে শতরান না এলেই মনে হয় তিনি তেমন রানই করেননি। আমি নিশ্চিত, বিরাটের ব্যাট থেকে শতরান আসার সব রসদ মজুত রয়েছে। শুধু সময়ের অপেক্ষা। ক্রিকেটপ্রেমীরাও আশায়, ইংল্যান্ডের মাটিতেই ২৮তম টেস্ট শতরান মিটিয়ে দেবে বিরাটের ব্যাটে শতরানের দীর্ঘ খরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+