Sachin Tendulkar's Birthday: জীবনের বাইশ গজে সচিন ৫২, জন্মদিনে ফিরে দেখা মাস্টারের মহাকীর্তির কিছু ঝলক
আজ দেশজুড়ে সচিন পার্বন। জীবনের ২২ গজে ৫২ পূর্ণ করলেন সচিন রমেশ তেন্ডুলকর।। ক্যালেন্ডারের পাতায় ২৪ এপ্রিল আসতেই সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা।ক্যালেন্ডারের পাতায় ২৪ এপ্রিল আসতেই সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা। জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাস্টার ব্লাস্টার। এমনদিনে সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা। জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাস্টার ব্লাস্টার।
সচিন শুধু নাম নয় একটা আবেগ, সচিন মানে একটা মন্ত্র, ভারতবাসীর সর্বকালের সেরা ক্রিকেটাদের মধ্যে একজন। ক্রিকেট আইকন, ভারতীয় ক্রিকেটের ভগবান। বৃহস্পতিবার সকাল সচিন বন্দনায় মেতে উঠেছে গোটা দেশ। তবে সচিন মানেই রেকর্ড। ২৪ বছরের ক্রিকেট জীবনে একাধিক কীর্তি ও মাইলফলক সৃষ্টি করেছেন,তারই নির্বাচিত কয়েকটি অংশ ফিরে দেখা জন্মদিনে।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক সচিন। টেস্টে তাঁর সংখ্যা ১৫,৯২১। তাঁর এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। টেস্টের মতোই একদিনের ক্রিকেটেও সচিনের রান সংখ্যা ১৮,৪২৬। এই রেকর্ডও এখনও অক্ষত সচিনের নামের পাশে। সচিন কেরিয়ারে ৪৬৩টি একদিনের ম্যাচ খেলেছে। সচিনই একমাত্র ক্রিকেটার যিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। সচিন প্রথম পুরুষ ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন। সচিনই একমাত্র ক্রিকেটার যিনি ১০০টি শতরান করেছেন। টেস্টে সবথেকে বেশি শতরান (৫১টি) সচিনেরই দখলে। শুধু রেকর্ড পরিসংখ্যান দিয়ে সচিনকে মাপা যাবে নাষ তিনি একজন অনন্য। তৃতীয় বিশ্বের একজন আইকন।
BCCI POSTER FOR SACHIN TENDULKAR ON HIS BIRTHDAY..🐐⭐ pic.twitter.com/j8Wfr99ltK
— Tanuj (@ImTanujSingh) April 24, 2025
একদা সতীর্থ ক্রিকেটার থেকে বলিউড নক্ষত্র ৫০তম জন্মদিন উপলক্ষ্যে প্রত্যেকই শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের ভগবানকে।সচিনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরাও এবং তেন্ডুলকারকে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রশংসা করেছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ থেকে শুরু করে ভারতের প্রাক্তন ক্রিকেটার, সুরেশ রায়না এবং যুবরাজ সিং, যারা তেন্ডুলকারের অধীনে তাদের কেরিয়ার শুরু করেছিলেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।।মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'হ্যাপি সচিন তেন্ডুলকর ডে, আমাদের মেন্টর আজ ৫২ বছরে পদার্পণ করলেন।'












Click it and Unblock the Notifications