Sachin Tendulkar: বিমানের মধ্যেই সচিনকে বিরাট সম্মান যাত্রীদের, পাল্টা কী করলেন ক্রিকেট ঈশ্বর? দেখুন ভিডিও
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ১০ বছরের বেশি সময় হয়ে গেল। কিন্তু তিনি যে ক্রিকেট ঈশ্বর। তাই খেলা ছাড়ার পরও তাঁর জনপ্রিয়তার গ্রাফ এতটুকুও কমেনি। যেখানেই ঈশ্বরের দর্শন মেলে সেখানেই অনুরাগীরা আপ্লুত হন। সেটা খেলার মাঠ হোক বা মাঝ আকাশ।
শুনে নিশ্চই অবাক হচ্ছেন মাঝ আকাশে আবার কীভাবে সচিনের দর্শন পেলেন তাঁর ভক্তরা? মাঝমধ্যে বিসনেস ক্লাসের বিলাস ছেড়ে সাধারণের মতোই ইকনমি ক্লাসে যাত্রা করেন সচিন তেন্ডুলকর। ফলে বিমানই হয়ে উঠল যেন স্টেডিয়াম।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, স্ত্রী এবং কন্যাকে নিয়ে সেই বিমানে ইকনমি ক্লাসে চেপে যাত্রা করছিলেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে দেখার পরেই আবেগ ধরে রাখতে পারেননি সমর্থকেরা। মাঠে যেভাব ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর ভক্তরা। ব্যতিক্রম হল না বিমানেও। ঠিক যে রকম দেখা যেত সচিন ব্যাট হাতে মাঠে নামলে।
ক্রিকেট ঈশ্বর'কে দেখে তাঁর অনুরাগীরা বিমানের মধ্যেই সচিন, সচিন,সচিন'! ধ্বনি তোলেন। মাস্টার ব্লাস্টারকে দেখতে পেয়েই যাত্রীরা আবেগে ভেসে গেলেন। সচিনে নাম এই শব্দব্রহ্মে কেঁপে গেল বিমান। সেই ভিডিয়ও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সচিনের নাম ধরে চিৎকার শুরু হয়ে যায়।
Some things are forever. https://t.co/iKtpUocVfa
— Nitin Srivastava🪁 (@TweetNitinS) February 21, 2024
সমর্থকেরা তাঁর নাম ধরে চিৎকার করার পরেই সচিন উঠে দাঁড়ান। হাত তুলে নাড়াতে থাকেন তাঁদের দিকে। ধন্যবাদ বলে নিজের আসনে বসেন মাস্টার ব্লাস্টার। সচিনকে পাল্টা সবাই ধন্যবাদ জানাম। বিমান যেন এক লহমায় হয়ে উঠল ইডেন বা ওয়াংখেড়ে। বিমানের মধ্যেও যাত্রীরা বুঝিয়ে দিলেন সচিন এখনও তাঁদের কাছে কতটা কাছের মানুষ।
এরআগে কাশ্মীর সফরে সচিনের একের পর এক ছবি ভাইরাল হয়েছিল, কাশ্মীরের সঙ্গম এলাকায় ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার সচিন তেন্ডুলকর যান নিজের পরিবারের সঙ্গে। একটি ব্যাট প্রস্ততকারী কারখানার সামনে তাঁর গাড়ি থামে এবং ক্রিকেটের ভগবানকে নিজেদের চোখের সামনে দেখে স্বাভাবিকভাবেই খুশি হন সকলে।
এদি্কে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান আগমনের পর সচিন তেন্ডুলকর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিরুষ্কাকে। সচিন সমাজ মাধ্যমে লিখেছেন, 'অকায় আগমনে বিরাট এবং অনুষ্কাকে অভিনন্দন, তোমাদের পরিবারে এল এক মূল্যবান অতিথি! তাঁর নামের অর্থ যেমন ঘর আলো করে, ঠিক তেমনই সে যেন তোমাদের জীবনে আনন্দ এবং হাসিতে ভরিয়ে করে দেয়। ছোট্ট চ্যাম্পকে স্বাগত।'












Click it and Unblock the Notifications