মাতৃ দিবসে ‘তিন মা’-কে শুভেচ্ছা জানিয়ে অভিনব পোস্ট কোহলির, মাকে শ্রদ্ধা সচিন-সূর্যকুমারদের
ক্যালেন্ডারের পাতা বলছে আজ মাতৃ দিবস। পবিত্র এই দিনেই জন্মদাত্রী মাকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলিরা। প্রত্যেকেই সোশ্যাল সাইটে নিজের মা-কে শ্রদ্ধা জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর মা রজনী তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) উত্থান নিয়ে মজা করেন মাস্টার ব্লাস্টার, এআই কখনও পরিপূরক হতে পারে না আইয়ের। মারঠী ভাষায় মা-কে আই বলা হয়।। প্রিয় মায়ের আশীর্বাদ নিতে দেখা গেল প্রাক্তন ক্রিকেটারকে। সচিনের আবেগঘন টুইট বার্তা, 'এআই-এর যুগে, যা অপূরণীয়, তা সর্বদা আই-ই থাকবে।'

In the Age of AI, the one that is irreplaceable will always be A”AI”!#MothersDay pic.twitter.com/p9Ys5CSVcP
— Sachin Tendulkar (@sachin_rt) May 14, 2023

সোশ্যাল সাইটে বেশ কতকগুলি ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একটি ছবিতে রয়েছেন বিরাট কোহলি এবং মা সরোজ কোহলি, অন্য একটি ছবিতে অনুষ্কা শর্মার মা রয়েছেন কোহলির মায়ের সঙ্গে। এছাড়া বিরাট কোহলির মা সরোজ কোহলির সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা। পাশাপাশি মা এবং শাশুড়ির একসঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন।
Happy Mother’s Day ❤️❤️❤️ @AnushkaSharma pic.twitter.com/oXTBkKWeIE
— Virat Kohli (@imVkohli) May 14, 2023
কোহলি সাধারণত পরিবারের ছবি শেয়ার করার সময় লম্বা ক্যাপশন ব্যবহার করেন না। এবারও তিনি ক্যাপশনটা ছোট রেখে লিখেছেন, হ্যাপি মাদার্স ডে অনুষ্কা শর্মা। তিন মা-কে যেভাবে একফ্রেমে এনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কোহলি, তাতে তাঁর ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
Happy Mother’s Day to my beautiful Mumma! Your unconditional love is what nousrishes me and all of us, and keeps us going. Love you ❤️ pic.twitter.com/Ca3LRm5t1v
— Surya Kumar Yadav (@surya_14kumar) May 14, 2023
মাতৃ দিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন সূর্যকুমার যাদবও। সেখানে মায়ের প্রতি ভালোবাসা ও কৃত প্রকাশ করছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications