Ira Khan’s Wedding: আমির কন্যার বিবাহের রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বলিউড তারকাদের সঙ্গে হাজির হলেন সচিন-জাহিররাও

নতুন বছরের শুরুতেই বলিউডে হাই প্রোফাইলম বিবাহ অনুষ্ঠা‌ন। বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছিল আমির কন্যার ইরার বিবাহের খবর। আইনি এবং ধর্মীয়ভাবে বিবাহ আগেই হয়েছিল। শনিবার রাতে মেয়ের বিয়ে উপলক্ষ্যে মেগা রিসেপশনের আয়োজন করেন আমির খান। সেখানে শুধু বলিউডের সেলেবরাই নন উপস্থিত ছিলেন ক্রিকেট মহ‌লের ‌নক্ষত্ররাও।

৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন। এবার ১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করলেন আমিরকন্যা ইরা খান।বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা রাখলেন ইরা খান ও নূপুর শিখারে।

Ira Khan’s Wedding

ইরা খান এবং নূপুর শিখারের বিবাহের দুর্দান্ত উদযাপনের পরে, আমির খান মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে একটি জমকালো রিসেপশনের আয়োজন করেছিলেন। শুধু বলিউডের সেলেবরাই নয়, একইসঙ্গে ক্রিকেট জগতের নক্ষত্ররাও উপস্থিত ছিলেন আমির কন্যার বিবাহের রিসেপশনে। বলিউড এবং ক্রিকেটের মেলবন্ধন দেখা গেল আরও একবার।

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান এবং জাহির খান তার স্ত্রী সাগরিকা ঘাটগে ক্রিকেট দুনিয়ার তারকাকে উপস্থিত ছিলেন মেগা এই অনুষ্ঠানে। আমির খানের মেয়ে ইরা খান এবং তার নব-বিবাহিত স্বামী নূপুর শিখারের বিবাহের রিশেপসন অনুষ্ঠান ছিল একেবারেই তারকা খচিত।

মেগা এই অনুষ্ঠানে, আমিরের ছেলে এবং অভিনেতা জুনায়েদ খান, তার প্রথম স্ত্রী রীনা দত্ত, ভাগ্নে ইমরান খান, বোন নিখাত খান, ছেলে আজাদ রাও খান এবং নূপুর শিখারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বলিউড অভিনেতা হলেও ক্রিকেট মহলোর সঙ্গে আমিরের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। ফলে আমন্ত্রিতের তালিকায় ছিলেন ক্রিকেট ব্যক্তিত্বরা।


তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারকে দেখা গেল একেবারেই ভিন্ন মেজাজে। শীতের সন্ধ্যায় তাঁর পরনে ছি‌ল কালো ব্লেজার। অন্যদিকে স্ত্রী সাগরিকাকে সঙ্গে নিয়ে আসেন জাহির খান।

দিন কয়েক ধরেই সোশাল মিডিয়ায় প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে আমির খানকে।মেয়ের বিয়ের পরে আবেগঘন হয়ে পড়েন আমির। বিয়ের পরে মেয়ের সঙ্গে বল ডান্স করতেও দেখা যায় অভিনেতাকে।

দীর্ঘ দিনের প্রেমিক নুপূর শিখরের সঙ্গে ১০ জানুয়ারি অনেকটা সাহেবি কায়দায় বিয়ে সারলেন ইরা। ইরার পরনে ছিল সাদা গাউন এবং নুপূর পরেছিলেন স্যুট। অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+