Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachin Tendulkar:সমুদ্র সৈকতে ব্যাট হাতে সচিন, বয়কট মলদ্বীপ বিতর্কের মধ্যে মাস্টারের কৌশলী বার্তা, দেখুন ভিডিও

ক্রিকেটার জীবনে বিশ্বের যে কোনও প্রান্তেই বাইশ গজে ব্যাট হাতে শাসন করেছেন সচিন তেন্ডুলকর। ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাট বলের প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। সুযোগ পেলেই যে কোনও পিচেই ব্যাট হাতে নেমে পড়েন ভারতীয় ক্রিকেটের ভগবান। সম্প্রতি সমুদ্র সৈকতে ব্যাট হাতে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার।

পরিবারের সঙ্গে নতুন বছরের শুরুতেই ছুটির মেজাজে সচিন তেন্ডুলকর। ছেলে অর্জুন রঞ্জি খেলতে ব্যস্ত থাকলেও মেয়ে সানা ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে সমুদ্র সৈকতে ছুটি উপভোগ করছেন সচিন। ছুটির ফাঁকে বালুরাশিতেই ব্যাট হাতে নেমে পড়লেন সচিন। সমাজমাধ্যমে নিজের খেলার ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন। সেইসঙ্গে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য।

 Sachin Tendulkar

একইসঙ্গে ক্যাপশনে সচিন লিখেছেন, 'সিন্ধুদুর্গে আমার ৫০তম জন্মদিনের ২৫০ দিন পেরিয়েছে। উপকূলীয় শহরটিতে আমাদের যা কিছু আবদার এবং আরও অনেক কিছু দিয়েছে। অপূর্ব আতিথেয়তার সঙ্গে চমত্কার জায়গাগুলো আমাদের স্মৃতির এক ভাণ্ডার এনে দিয়েছে।' এই সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে বয়কট মলদ্বীপ ট্রেন্ড। এরইমধ্যে সচিনের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বয়কট মলদ্বীপ ট্রেন্ড শুরু হয়েছে। কয়েকদিন আগেই লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই সফৱে প্রশাসনিক কাজের পাশাপাশি সমুদ্র সৈকতের মনোরম দৃশ্যই উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। সফরের সেই সুন্দর মুহূর্তের ছবিও নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরকে কটাক্ষা করেন মলদ্বীপের প্রোগ্রেসিভ পার্টি অফ মলদ্বীপের নেতা জাহিদ রামিজ। ।

ভারতকে অস্বাস্থ্যকর, নোংরা দেশ বলেও মন্তব্য করেছেন মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দলের ওই নেতা। যা স্বাভাবিক ভাবেই ভারতীয় নাগরিকদের পছন্দ হয়নি। মুইজ্জুর দলের তরুণ ওই নেতার বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধিতা শুরু করেন ভারতবাসী। সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীরা বয়কট মলদ্বীপের ডাক (#BoycottMaldives) দিয়েছে।

ইতিমধ্যেই সেই ট্রেন্ডে নাম লিখিয়েছেন বলিউডের সেলেবরা, সচিন তেন্ডুলকর সরাসরি যুক্ত না হলেও, ভারতের সমুদ্র উপকূলের সৌন্দর্য নিয়ে তাঁর পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।সেই পোস্টে লেখা রয়েছে অতিথি দেব ভব।

লাক্ষাদ্বীপে কাটানো মোদীর বিভিন্ন মূহূর্ত নিয়ে তৈরি করা একটি ভিডিওতে মলদ্বীপের নেতা মন্তব্য করে লেখেন, 'ভালো পদক্ষেপ। তবে আমাদের সঙ্গে প্রতিযোগিতার কথা মনেও আনাও ভুল। ভারত আমাদের মতো পরিষেবা কী করে দেবে? আমাদের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা কী করে আনবে? ঘর থেকে যে দুর্গন্ধ বের হয় তা সবথেকে বড় খামতি।'


দীর্ঘদিন ধরে পরস্পরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় ছিল ভারত ও মলদ্বীপের মধ্যে। তবে বিগত কয়েক মাস ধরে সেই সম্পর্কে চিড়। ক্ষমা চাওয়ার পরও কমছে না উষ্মা, পরপর সফর বাতিল করছেন ভারতীয়রা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+