Sachin Tendulkar: সারার নামে ভুয়ো ভিডিও, বিরক্ত সচিন, মানুষকে সতর্ক থাকার জন্য দিলেন বিশেষ পাঠ
বর্তমানে ইন্টারনেটের যুগে যাবতীয় প্রযুক্তি এখন হাতের মুঠোয়। এর ভালো দিক যেমন আছেন তেমনই খারাপ দিকও রয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করেই মানুষকে বিপদেও ফেলা হচ্ছে। এবার প্রযুক্তির অপব্যবহার নিয়েই সরব হলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, যে তিনি "প্রযুক্তির ব্যাপক অপব্যবহার" দেখে বিরক্ত হচ্ছেন। নেট দুনিয়ায় "ভুল তথ্যের বিস্তার এবং ডিপফেক" বন্ধ করার জন্য আবেদনও করেছেন। সেইসঙ্গে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকর।

সম্প্রতি একটি নকল ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে দেখা গিয়েছে,সচিন ওই অ্যাপের বিজ্ঞাপন করছেন। আর তিনি উত্সাহিত করছেন তরুণ প্রজন্মকে। এখানে জড়িয়ে আছে তাঁর মেয়ে সারাও।
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, 'আমাকে খুব অবাক করে এই ঘটনা গুলো, যে আমার মেয়ে সারা একটি অ্যাপ্লিকেশনে অনলাইন গেম খেলে প্রতিদিন ১, ৮০, ০০০ টাকা উপার্জন করার মতো নকল ভিডিও প্রচার করা হচ্ছে। এটি স্মার্টফোন ব্যবহারকারী যে কেউ ডাউনলোড করতে পারবেন। এটা সম্পূর্ণ মুক্ত বিষয়।'
সচিন আরও জানিয়েছেন, বিশেষ কোনও প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও বানানো হয়েছে। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকেও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে আরও ছড়িয়ে পড়বে এমন বিশ্রী কাজ। সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি সচিনের, সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেছেন সচিন।
সমাজমাধ্যম এক্স-এ (প্রাক্তন ট্যুইটার) সারা তেন্ডুলকর নামে, একাধিক ফেক অ্যাকাউন্ট আছে। ফলে সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় যে, এই অ্য়াকাউন্ট আদৌ সারার নয়। ঘটনাচক্রে সারার এক্সে কোনও আসল অ্যাকাউন্ট নেই। সচিন কন্যা ইনস্টাগ্রামে সক্রিয়। কয়েকমাস আগেই সারা 'ডিপ ফেক' ও শুভমান ইস্যুতে সরব হয়েছিলেন।
সারা ইনস্টাগ্রাম পোস্ট করে উল্লেখ করেছিলেন, সমাজ মাধ্যম অসাধারণ একটা জায়গা। যেখানে আমরা আনন্দ-দুঃখ এবং প্রতিদিনের কার্য়কলাপ সকলের সঙ্গে ভাগ করে নিই। তবে প্রযুক্তির অপব্যবহার দেখতে বিরক্তিকর লাগে। অনেক ভুল তথ্য ও ছবি দেখানো হয়। যার কোনও বিশ্বাস যোগ্যাতা নেই।
These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.
— Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024
Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM
একইসঙ্গে সারা উল্লেখ করেছিলেন, 'আমি আমার বেশ কিছু ডিপ ফেক ছবি দেখেছি, যা বাস্তব থেকে বহু দূরে। এক্সে আমার নকল বেশ কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমার এক্সে কোনও অ্যাকাউন্ট নেই। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে এবং সেই যথাযত ব্যবস্থা নেবে'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications