Sachin Tendulkar: সচিনের সঙ্গেও রয়েছে কোল্ডপ্লে-র কানেকশন, ক্রিস মার্টিনের সঙ্গে শোনালেন বন্ধুত্বের অজানা কথা
ভারতে কনসার্টে এসেছে বিশ্ব বিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে। মুম্বইয়ের পর আহমেদাবাদে অনুষ্ঠান করেছে ব্রিটিশ এই ব্যান্ডটি। আহমেদাবাদের অনুষ্ঠানে জসপ্রীত বুমরাহ উপস্থিত ছিলেন, এমনকি জসপ্রীত বুমরাহকে নিয়ে সংগীতও পরিবেশন করেন এই ব্যান্ডের মূল গায়ক ক্রিস মার্টিন। শুধু বুমরাহ নয় এবং সচিনের সঙ্গে সংযোগের কথা জানা গেল কোল্ডপ্লে ব্যান্ডের।
কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে কোল্ডপ্লে ব্যান্ডের কানেকশানের কথা প্রকাশ্যে এল। ক্রিকেটার হলেও সংগীতের একজন ভক্ত সচিন। তিনি যে কোল্ডপ্লে ব্যান্ডের একজন অনুরাগী সেটা জানা গেল। অনেক দিন ধরেই কোল্ডপ্লে ব্যান্ডের গান শুনছেন এবং তাদের অনুষ্ঠান দেখছেন সচিন। একটি খেলা সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে সচিন এই ব্যান্ডের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেছেন।

সচিন বলেছেন, আমি এর আগে কোল্ড প্লে ব্যান্ডের একাধিক অনুষ্ঠান দেখেছি। ২০১৬ সালে আমার সঙ্গে ক্রিস মার্টিনের আলাপ। এরপর থেকে আমরা বন্ধু হয়ে উঠেছি। তাঁর অনুষ্ঠান সরাসরি দেখাটা একটা দারুন অভিজ্ঞতা। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের মধ্যে যে উন্মাদনা তৈরি করেন তিনি তা এক কথায় অনবদ্য। আমি এই ব্যান্ডের গানগুলিও খুব ভালোবাসি।
মুম্বইয়ের অনুষ্ঠানের পর ক্রিস মার্টিন সচিন তেন্ডুলকর ফাউনডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন। সেখান সচিনে সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি এবং তাঁর মেয়ে সারা। ক্রিস মার্টিনকে আমন্ত্রণ করার প্রসঙ্গে সচিন বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস কীভাবে পালন করব সেটা নিয়ে আলোচনা করছিলাম। যখন অনুষ্ঠানের কথা জানতে তখনই ক্রিস মার্টিনের কাছে আবেদন করি আমাদের অনুষ্ঠানে আসার জন্য । তিনি সঙ্গে সঙ্গেই বলেন, আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিনি আসবেন।
ক্রিস মার্টিনকে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজে লম্বা একটা বিবৃতি দেন সচিন। তিনি লিখেছেন, খেলাধুলা, স্বাস্থ্য এবং শিক্ষাকে সহজলভ্য করার এই যাত্রার ৫ বছর পূর্ণ হল। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবুও তার মধ্যে আমরা যা অজর্ন করতে পেরেছি তার জন্য গর্বিত। ক্রিস মার্টিনের যোগদানে আমাদের এই মাইল ফলকটি আরও বিশেষ হয়ে উঠেছে। আগামী দিনে আমাাদের এগিয়ে যেতে হবে. তার জন্য বৃহত্তর লক্ষ্যে কাজ করতে হবে।












Click it and Unblock the Notifications