সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে গেল সচিনের ব্যাকফুট পাঞ্চ, দেখুন ভিডিও
সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে গেল সচিনের ব্যাকফুট পাঞ্চ, দেখুন ভিডিও
অতীত দিনের দিকপাল ক্রিকেটারদের খেলা আরও একবার দেখার সুযোগ এনে দিয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। এই সিরিজে ভারতীয় লেজেন্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন সচিন তেন্ডলুকর। মাস্টার ব্লাস্টার খেলা ছাড়ার পর থেকে অল স্টারের সিরিজে ছাড়া ব্যাট হাতে তাঁকে খেলতে বেশি দেখেননি ক্রিকেটপ্রেমীরা। তবে, 'ক্রিকেট ঈশ্বর'-কে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আরও এক বার খেলতে দেখে আপ্লুত সমর্থকেরা।

এই সিরিজে নিজের ট্রেডমার্ক কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ দিয়ে সমর্থকদের অতীতেতর সোনালি দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া সচিন নিউজিল্যান্ড লেজেন্ডেসের বিরুদ্ধে এক অসাধারণ ব্যাকফুট পাঞ্চ খেলেন সচিন। এই শট যেন তাঁর জন্যই তৈরি হয়েছিল। সরাসরি তাঁর শট শেষ হয় বাউন্ডারির বাইরে গিয়ে। এই শটটির একটি ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।
Perfection❤️ "THE MAN , THE MYTH . THE LEGEND"❤️
— AbhishekkK (@Abhishekkkk10) September 19, 2022
Backfoot punch by Sachin Tendulkar at the age of 49 years. Looks like he is still 23 yrs old guy.
The Greatest There Was
The Greatest There Is
The Geatest There will be🐐#RoadSafetyWorldSeries2022 pic.twitter.com/pb2eoz8Jff
নিউজিল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে প্রথম ওভারের কাইল মিলের পঞ্চম বলে ব্যাকফুট পাঞ্চ খেলেন সচিন। যদিও এই ম্যাচটির কোনও মীমাংসা হয়নি। মাত্র ৫.৫ ওভার গড়ায় ম্যাচটি। ৫.৫ ওভারে ভারতীয় লেজেন্ড ৪৯/১ রান তোলে। বৃষ্টির কারণে যখন ম্যাচ বন্ধ হয়ে যায় তখন ক্রিজে ১৯ রানে অপরাজিত ছিলেন সচিন তেন্ডুলকর এবং সুরেশ রায়না ছিলেন ৯ রানে অপরাজিত।
বৃষ্টির জন্য এই ম্যাচে আর একটি বলও গড়ায়নি। শেন বন্ড নিউজিল্যান্ডের হয়ে একটি উইকেট নেন। নমন ওঝাকে আউট করেন তিনি। সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ড নিজিদের প্রথম ম্যাচে জয় লাভ করে। বৃষ্টির কারণ পরবর্তী দুই ম্যাচ ভেস্তে যায়। এই লিগের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা লেজেন্ড। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড।












Click it and Unblock the Notifications