৭৪-এ শেষ ক্রিকেট মহাতারকার ইনিংস, হতাশায় সচিন-প্রেমীরা

ক্রিজ ছেড়ে তখন বেরিয়ে আসছেন সচিন। গোটা মাঠে তখন বিষণ্ণতা। কিন্তু পরমুহূর্তেই হাততালি আর শচিন শব্দ ভেসে আসছে গ্যালারির চতুর্দিক দিয়ে। প্যাভিলিয়নে ঢোকা পর্যন্ত মাঠে উপস্থিত প্রত্যেকে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন বিদায়ী মহানায়ককে। শতরান হল না ঠিকই কিন্তু ১১৮ বলে ১২টি বাউন্ডারির ঝোড়ো ইনিংসে দর্শকদের মন সচিন আরও একবার ছুঁয়েছেন নিঃসন্দেহে।
গতকালের মতো এদিনও নিজস্ব ছন্দেই খেলছিলেন সচিন। মাস্টার ব্লাস্টারের খেলা দেখতে এদিন মাঠে ছিলেন অভিনেতা থেকে নেতা-মন্ত্রী অনেকেই। নিজের ছবির প্রোমোশন পিছিয়ে দিয়ে মাঠে পৌছে গিয়েছেন গ্যালারিতে তখন সস্ত্রীক আমির খান। রয়েছেন অভিনেতা রাহুল বোস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও এদিন মাঠে উপস্থিত ছিলেন।
রোদ চশমা চোখে দিয়ে আটোসাটো হয়ে বসে ছিলেন ক্রিকেট ঈশ্বরের স্ত্রী। স্ট্রেট ড্রাইভে চার মেরে ৯০ বলে শচিনমের অর্ধ শতরান পূর্ণ হতেই যেন কিছুটা স্বস্তি পেলেন তিনি। ধীরে খেল, হাতের ইশারায় একথাই সচিনকে বলার চেষ্টা করলেন অঞ্জলি। এদিনও ছেলের শেষ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন সচিনের মাও। কিন্তু ছন্দপতন হল কিছুক্ষণের মধ্যেই। অবশ্য় তার আগেই চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেধে ১৪৪টি গুরুত্বপর্ণ রান যোগ করে গেলেন ভারতের খাতায়।
ওয়েস্ট ইন্ডিজের ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে দুপুর পর্যন্ত ভারত ৩ উইকেট খুইয়ে ৩০৩ রান করেছে। ব্যাট করছেন পুজারা ও কোহলি।












Click it and Unblock the Notifications