সচিনই মন্ত্রগুরু, তাঁর টোটকায় বাজিমাত রাহানের

চেন্নাই, ইডেনের পর এবার ইন্দোর প্রস্তুতি সারছে দল। দলের স্ট্যান্ডবাই ওপেনার অজিঙ্ক রাহানে জানালেন কে তাঁকে মোটিভেট করেছে ক্রিকেট খেলার জন্য। 

দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ইন্দোরে সিরিজ পকেটে পুড়তে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের পর দলে আর ওপেনারের ভূমিকায় তিনি থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই, তিনি অজিঙ্ক রাহানে। দলের নিয়মিত ওপেনার শিখর ধাওয়ান স্ত্রী-র অসুস্থতার জন্য দলে না থাকায় অজিঙ্ক রাহানে মেক শিফট ওপেনারের দায়িত্ব সামলাচ্ছেন।

সচিনই মন্ত্রগুরু, তাঁর টোটকায় বাজিমাত রাহানের

দারুণ প্রতিভাশালী ক্রিকেটার হওয়া সত্বেও অজিঙ্ক রাহানের একদিনের দলে জায়গা নিশ্চিত নয়। তবে তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন জিঙ্কস্। নিজেকে মোটিভেট রাখার টিপস তাঁকে দিয়েছেন স্বয়ং ক্রিকেট ভগবান। সচিন তেন্ডুলকরের টিপসেই নাকি নিজেকে এরকমভাব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। অজিঙ্ক বলেছেন, 'বান্দ্রা কুরলা স্টেডিয়ামে আমি চারদিন ধরে অনুশীলন করছিলাম, তখন সচিনের সঙ্গে আমার দেখা হয়। সচিন বলেন খেলায় ফেরো, কখনও না কখনও তুমি সুযোগ পাবেই। তবে সবসময় সুযোগ নাও পেতে পার। যখন সুযোগ পাবে তখন তোমার হাতে প্রস্তুতি থাকা উচিত। তবে আমার টেকনিক নিয়ে তিনি কিছুই বলেননি। বলেছিলেন শুধু বলেছিলেন মানসিক শক্তি বাড়াতে।'

এইভাবেই সচিনের টিপস কাজে লাগিয়ে নিজেকে মোটিভেট করছেন অজিঙ্ক রাহানে। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের বিষয়ে দারুণভাবে আশাবাদী গোটা দল। রাহানেও কথা বলছেন সেই সুরে। তাঁর মতে দল যেরকম ছন্দে আছে তাতে সিরিজ জিতে যাওয়া কোনও বিষয় নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+