Sachin Tendulkar: জামাল কুদু এবার কাশ্মীরের বাদ্যযন্ত্রে, সচিন চেনালেন অনন্য প্রতিভাকে, দেখুন ভিডিও
Sachin Tendulkar: অ্যানিম্যাল ছবির গান জামাল কুদু বেশ জনপ্রিয় হয়েছে। সেই গান যে সচিন তেন্ডুলকরেরও মনে ধরেছে তা এতদিন জানা ছিল না।
স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে কাশ্মীরে ছুটি উপভোগ করছেন মাস্টার ব্লাস্টার। রোজই শেয়ার করছেন ভূস্বর্গে তাঁর নানা অভিজ্ঞতার কথা। তাঁর শেয়ার করা ভিডিওয় দেখা গেল, জামাল কুদুর সুরে মজে থাকতে।

কাশ্মীরে কখনও ব্যাট কারখানায় হাজির হয়েছেন সচিন। কখনও আবার রাস্তায় ক্রিকেট খেলেছেন। বরফের মধ্যে মেতেছেন অঞ্জলির সঙ্গে রোম্যান্টিকতায়। ডাল লেকে অঞ্জলি ও সারাকে নিয়ে শিকারাতেও চেপেছিলেন সচিন। বিশেষভাবে সক্ষম ক্রিকেটারকেও উৎসাহিত করেছেন।
সচিন গতকাল যে ভিডিও শেয়ার করেছেন তাতে ক্যাপশনে লেখা, ডাল লেকে ডাল মোমেন্ট বলে কিছু হয় না। ভারতের সব জায়গাতেই প্রতিভা রয়েছে। শুধু চোখ মেলে প্রতিভাকে দেখতে হবে। এরপরই শিল্পী যে গানটি বাজাচ্ছেন তার নাম জানতে চেয়েছেন সচিন।
Never a dull moment at Dal lake. Talent is everywhere in our country. You just need to have an eye for it.
— Sachin Tendulkar (@sachin_rt) February 26, 2024
Could you guess the song? pic.twitter.com/GinlkdFVVt
এই গানটি এতটাই পরিচিত যে নাম বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। তবে বিশেষত্ব রয়েছে বাদ্যযন্ত্রটিতে। সচিন এই ভিডিওর মাধ্যমে কাশ্মীরের একটি বিশেষ বাদ্যযন্ত্রের সঙ্গেও সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। পাকিস্তান, আফগানিস্তান-সহ বিভিন্ন দেশে দেখা যায় এই বাদ্যযন্ত্র।
কোথাও বলা হয় রুবাব, কোথাও বলা হয় রবাব, কোথাও আবার এই বাদ্যযন্ত্রটি পরিচিত রবাব নামে। এতে থাকে তিনটি তার। ছাগলের শরীরের চামড়া দিয়ে এই বাদ্যযন্ত্রটি তৈরি করা হয় বলে জানা গিয়েছে। কাশ্মীরে একটি ছাগলের সঙ্গেও ছবি তুলেছিলেন সচিন। শিখর ধাওয়ান-সহ অনেকেই তা দেখে লিখেছিলেন এক ফ্রেমে দুই GOAT, অর্থাৎ ছাগলের সঙ্গে গ্রেটেস্ট অব অল টাইম ক্রিকেটার এক ফ্রেমে। সচিনের সঙ্গে জামাল কুদুর সুর উপভোগ করতে দেখা গিয়েছে অঞ্জলি, সারাকেও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications