ব্যাট ছেড়ে কাঁচি! ছেলে অর্জুনের জন্য নতুন অবতারে ধরা দিলেন ঘরবন্দি সচিন

ব্যাট ছেড়ে কাঁচি! ছেলে অর্জুনের জন্য নতুন অবতারে ধরা দিলেন ঘরবন্দি সচিন

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি অবস্থায় নানা ধরনের মজাদার কার্যপদ্ধতিতে জড়িত থাকতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়ায় যাকে বলে আলোড়ন তুলে দিচ্ছেন কেউ কেউ। সেই তালিকার শীর্ষ সারিতে থাকা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর রীতিমতো কাঁচি হাতে এবার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হলেন। জানেন কী তাঁর খদ্দের কে?

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৪৯ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত এবং রাজস্থানে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

লকডাউনে স্তব্ধ জনজীবন

লকডাউনে স্তব্ধ জনজীবন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের আরোপিত লকডাউনে স্তব্ধ হয়েছে স্বাভাবিক জনজীবন। বন্ধ রয়েছে ক্রিকেট সহ দেশের সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। বাড়ি বসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা। সেই তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।

ঘরবন্দি সচিন

ঘরবন্দি সচিন

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি অবস্থায় সহ নাগরিকদের নানা পরামর্শ দিতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। এই সময়ে সামাজিক দূরত্ব মানা কতটা প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে তাঁকে কখনও স্মৃতির সরণী ধরে নিজের পুরনো কীর্তির কাছে পৌঁছতে দেখা গিয়েছে, আবার কখনও প্রাক্তন সতীর্থদের সঙ্গে মশকরায় মেতেছেন সচিন।

হেয়ার স্টাইলিস্ট সচিন

তবে এবার সম্পূর্ণ অন্য অবতারে ধরা দিলেন সচিন তেন্ডুলকর। ব্যাট-গ্লাভস ছেড়ে হাতে কাঁচি তুলে নিলেন মাস্টার ব্লাস্টার। যে নিখুঁত কায়দায় তিনি বাইশ গজে একের পর এক চোখ জুড়ানো শট নিতেন, সেভাবেই পুত্র অর্জুনকে চুল কেটে দিলেন লিটল মাস্টার। বাড়ির সেলুনে সহযোগী হিসেবে পেয়ে গেলেন কন্যা সারা তেন্ডুলকরকেও। সবমিলিয়ে টোটাল ফ্যামিলি প্যাকেজ। ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সচিন। লিখেছেন, 'বাবা হতে গেলে সন্তানের চুলও কেটে দিতে হয়'। তা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+