মাত্র ৬০ সেকেন্ডে খতম! মেয়ে সারার তৈরি সুস্বাদু কোন ডিশ চেটেপুটে খেলেন সচিন তেন্ডুলকর?
মাত্র ৬০ সেকেন্ডে খতম! মেয়ে সারার তৈরি সুস্বাদু কোন ডিশ চেটেপুটে খেলেন সচিন তেন্ডুলকর?
মাত্র ৬০ সেকেন্ডে খতম! এই এক মিনিট সময়েই মেয়ে সারার তৈরি সুস্বাদু রেসিপি চেটেপুটে খেলেন সচিন তেন্ডুলকর। করোনা লকডাউনে বাবার মুখে কীভাবে হাসি ফোটালেন সারা?

গৃহবন্দি সচিন
করোনা লকডাইনে বাড়িতে একেবারে বন্দি জীবন কাটাচ্ছেন সচিন। প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে বাঁচতে নিজে যেমন ঘরে থাকছেন, ঠিক তেমনি দেশবাসীকেও বারবার সোশ্যাল মিডিয়া মারফৎ ঘরে থাকার অনুরোধ করেছেন।

বাবার মুখে হাসি ফোটালেন সারা
এই লকডাউনে বাবাকে রান্না করে খাওয়ালেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। লকডাউনে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সচিন। আর এর মাঝেই রান্না ঘরে ঢুকে খুন্তি-হাতা নিয়ে সারার ম্যাজিক।

সারার রান্না করা কোন রেসিপি চেটেপুটে খেলেন সচিন
বুধবার ইনস্টাগ্রামে সচিন তেন্ডুলকর মেয়ের হাতে তৈরি একটি রেসিপির ছবি শেয়ার করেছেন। ছবিতে সচিনের হাতে এক প্লেট বিটরুট কাবাব দেখা যাচ্ছে। সারার তৈরি এই কাবাব দারুণ সুস্বাদু হয়েছে বলে সচিন জানান।
|
রাঁধুনী মেয়েকে কত নম্বর দিলেন সচিন
মেয়ের হাতের তৈরি কাবাব খেয়ে সচিন লিখেছেন 'অনবদ্য কাবাব খেলাম। প্লেট খালি করতে তাঁর ৬০ সেকেন্ড লেগেছে।বিটরুট কাবাবের জন্য সারাকে ধন্যবাদ। সঙ্গে টাব্বোলে স্যালাডটিও মেয়ের তৈরি।'

করোনা যুদ্ধে সচিনের সাহায্য
ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর করোনার ত্রাণ তহবিল ‘প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড'-এ ২৫ লক্ষ টাকা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণে ২৫ লক্ষ দান করেছেন। এছাড়া মহারাষ্ট্রে এক মাসের জন্য ৫,০০০ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন লিটল মাস্টার।












Click it and Unblock the Notifications