SA vs IND: প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে দ্রাবিড়-সচিনের রেকর্ড ভাঙার সুযোগ বিরাটের সামনে

বিরাট কোহলি মানেই রানের রাজা, তিনি ব্যাট হাতে নামলেই রেকর্ড ভাঙেন সেইসঙ্গে নতুন মাইলস্টোন গড়েন। একদিনের বিশ্বকাপে কোহলির নামের পাশে বসেছে একাধিক রেকর্ড। তারমধ্যে উল্লেখযোগ্য শতরানের হাফসেঞ্চুরি। সচিনের ওডিআই ক্রিকেটে ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন কিং কোহলি। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে আবারও ২২ গজে ফিরছেন কিং কোহলি। তবে লাল বলের ক্রিকেটে। কিন্তু প্রোটিয়াদের টেস্টে কোহলির জন্য অপেক্ষা করছে একগুচ্ছ রেকর্ড।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভাঙতে পারার সুযোগ কিং কোহলির কাছে। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে কোহলি ১৭১ রান করলেই সেহওয়াগ ও দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন।

SA vs IND

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১৩০৬ রান করেছেন বীরু। বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এই দলের বিরুদ্ধে করেছেন ১২৫২ রান। সেখানে বিরাট কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে ১২৩৬ রান করেছেন। ক্রিকেটের সহজ হিসাবে দুই টেস্টে চারটি ইনিংস খেলার সুযোগ পাবেন কোহলি। ফলে কোচের সামনে‌ই তাঁর রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে।

তবে সচিনের রেকর্ড এই সিরিজে ভাঙতে হলে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলতে হবে কোহলিকে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের নিরিখে শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। 'মাস্টার ব্লাস্টার'র সংগ্রহ ১৭৪১ রান। কোহলি তাঁর আন্তর্জাতিক কেরিয়ার ১৫ বছরের হলেও, গত ১২ বছর ধরে টেস্ট খেলছেন বিরাট। ১১১টি টেস্টে বিরাটের রান ৮৬৭৬।

বিশ্বকাপের পর ছুটি পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। ১৫ ডিসেম্বর প্রোটিয়াদের দেশে যান প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্ত টেস্ট শুরুর কয়েকদিন আগেই পারিবারিক কারণে শিবির ছাড়তে হয় কিং কোহলিকে। ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই লন্ডনে যেতে হয়েছিল বিরাটকে।

শনিবার রাতেই অবশ্য টিম ইন্ডিয়ার শিবিরে ফিরে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে রবিবার কোহলি অনুশীলনে আসেন প্রায় আধ ঘণ্টা পরে। ফলে অনুশীলনে মূল ফোকাস ছিল বিরাটই। নেটের বোলারদের খেলার পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে।

দীর্ঘ একমাস বিরতি নেওয়ার পর অবশেষে দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রবিবার তাঁকে দেখা গেল নেটে অনুশীলন করতে। সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ বিরাট কোহলিও। অনুশীলনের মধ্যেই একে অপরকে জড়িয়ে ধরলেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+