SA vs IND: বছরের শুরুতেই কঠিন পরীক্ষা টিম ইন্ডিয়ার, নিউ ইয়ার টেস্টের পরিসংখ্যান চিন্তায় রাখবে রোহিত-রাহুলদের
বুধবার থেকে কেপটাউনে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে রোহিত ব্রিগেড। নতুন বছরের শুরুতেই নিউ ইয়ার টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া। বিগত ১০ বছরে বছরের প্রথম টেস্টে ফলাফল কেমন? তুলে ধরা এই প্রতিবেদনে।
২০১৪ সাল থেকে ২০২৩ পর্যন্ত ১০টি নিউ ইয়ার টেস্ট খেলেছে ভারত। এরমধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে ভারত, চারটি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। এরমধ্যে আটটি টেস্ট ভারত বিদেশের মাটিতে খেলেছে, দুটি ম্যাচ দেশের মাটিতে খেলেছে ভারত।

২০১৭ সালে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ২০৮ রানে জয় পায় ভারতীয় দল। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউ ইয়ার টেস্টে ৭২ রানে হারে টিম ইন্ডিয়া। ২০১৯ সালে সিডনিতে নিউ ইয়ার টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে বিরাট বাহিনী।২০২০ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বছরের প্রথম টেস্ট ম্যাচেই হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে।
২০২১ সালে বছরের প্রথম টেস্ট সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে বছরের প্রথম টেস্ট ম্যাচে ড্র করে ভারতীয় দল। ২০২২ সালে বছরের প্রথম টেস্ট ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। জোহনেশবার্গে সেই ম্যাচে সাত উইকেটে হারে ভারত। শেষ বছরে ভারত নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় ভারত।
তিন দশকের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকা সফরে আসলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে ভারতীয় দলের। এইবারও প্রথম ম্যাচ হেরে সেই স্বপ্ন অপূর্ণ থাকছে। তবে সিরিজ হার এড়াতে নিউল্যান্ডসে নিই ইয়ার টেস্টে জয় পেতেই হবে ভারতীয় দলকে।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিয়েছে। পাঁচদিনের টেস্ট তিন দিনে শেষ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কঠিন ম্যাচের আগে পরিসংখ্যান কিন্তু রোহিতদের পক্ষে নয়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ১০ বছরে যতবার নিউ ইয়ার টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ততবারই হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার চাকা ঘোরানোর চ্যালেঞ্জ ভারতের সামনে।












Click it and Unblock the Notifications