SA vs IND: কেপ টাউনের সঙ্গে গাব্বা-জয়ের মিল পেলেন রোহিত, কোন পরিকল্পনায় বাজিমাত?
SA vs IND: ফাইনাল ফ্রন্টিয়ারে টেস্ট সিরিজ জেতা হলো না। কিন্তু দুই টেস্টের সিরিজে পিছিয়ে পড়ার পরও কেপ টাউনে যেভাবে চ্যালেঞ্জিং উইকেটে ভারত জয় ছিনিয়ে নিল তাতে সন্তুষ্ট ভারত অধিনায়ক রোহিত শর্মার।
ভারতের সেরা টেস্ট জয়গুলির মধ্যে আজকেরটাও থাকবে বলে নিশ্চিত রোহিত। উল্লেখ্য, পাঁচ সেশনের মধ্যেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত, টেস্ট ক্রিকেটের সংক্ষিপ্ততম ম্যাচে।

কেপ টাউনে তিন দশকে এই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল ভারত। রোহিত বলেন, এই কারণেই এই জয় সেরা জয়গুলির তালিকায় থাকবে। প্রতিটি টেস্ট ম্যাচেরই আলাগা গুরুত্ব থাকে। তাই সেগুলির মধ্যে তুলনা ঠিকভাবে করা যায় না। আমরা গাব্বাতেও জিতেছিলাম, যেখানে ১৯৮৮ সালের পর কোনও টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ফলে অজিদের দুর্গে আমরা জয় ছিনিয়ে নিয়েছিলাম।
রোহিতের কথায়, যেভাবে সেই টেস্ট আমরা জিতেছিলাম তা ছিল গুরুত্বপূর্ণ। ০-১-এ পিছিয়ে ছিলাম। এরপর মেলবোর্নে জিতি। সিডনি টেস্ট ড্র হয়। তারপর ব্রিসবেনে আমরা জিতি। তেমনভাবেই আমরাও কেপ টাউনে আগে জিতিনি। সেখানে জেতাটাও খুব গুরুত্বপূর্ণ। এখানেও আমরা সিরিজে পিছিয়ে ছিলাম। সেই পরিস্থিতি থেকে জয় নিশ্চিত করার কৃতিত্ব গোটা দলের।
রোহিত জানান, আগে থেকেই তাঁরা বুঝেছিলেন এখানে বড় রান উঠবে না। তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে নিয়ন্ত্রিত বোলিংয়ে জোর দেন। দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে অল আউট হওয়ার পর ব্যাটারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় ছোট হলেও সকলকেই কিছু না কিছু অবদান রাখতে। কেন না, ভারতীয় দল বুঝেছিল প্রথম ইনিংসের লিড গুরুত্বপূর্ণ হতে চলেছে।
শরীরে বল লাগলেও বোলারদের মোকাবিলার জন্য প্রস্তুত ছিল টপ ও মিডল অর্ডার। রোহিত বলেন, ভাবিনি কোনও রান যোগ হওয়ার ফাঁকেই ৬ উইকেট পড়বে। কিন্তু এমনটা হতেই পারে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা সঠিক জায়গায় বল রাখার পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করেন রোহিত। এই উইকেটে যে কোনও টার্গেটই কঠিন হবে, এটা মাথায় রেখেই আজ নেমেছিল ভারত।
প্রথম ওভারেই আজ উইকেট পড়ায় প্রোটিয়াদের উপর চাপ বাড়ায় ভারত। বুমরাহর অনবদ্য বোলিং ভারতকে এগিয়ে রাখে। রান তাড়া করতে নামার আগে ভারতীয় দলের পরিকল্পনা ছিল বোলারদের থিতু হতে দেওয়া যাবে না। চড়তে দেওয়া যাবে না মাথার উপর। তাই যশস্বী জয়সওয়াল আগ্রাসী ব্যাটিং শুরু করেন। বল দেখে সেই অনুযায়ী শট খেলারই পরিকল্পনা ছিল।
শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের কাছে দক্ষিণ আফ্রিকায় টেস্ট এই প্রথম। তাঁরা বড় রান পাননি। তবে তাতে চিন্তিত নন রোহিত। এই ব্যাটারদের নিজেদের স্বাভাবিক খেলা খেলতেই বলা হয়েছিল। প্রত্যেকেই আগ্রাসী খেলতে পছন্দ করেন। রোহিত বলেন, সিরিজ শুরুর আগেই তাঁদের উপর আস্থা রাখা হবে বলে ঠিক করা হয়েছিল। এই ধরনের চ্যালেঞ্জিং পিচ, বল যেখানে স্যুইং করে সেখানে কেমনভাবে খেলতে হবে, সেই সংক্রান্ত শিক্ষা তাঁরা লাভ করলেন। এই ধরনের পিচে খেলা তাঁদের আত্মবিশ্বাস বাড়াল বলেও উল্লেখ করে ব্যাটারদের ব্যর্থতাকে আড়াল করলেন রোহিত, তাঁদের দক্ষতার উপর আস্থা, ভরসা রেখেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications