SA vs IND: হেইনরিখ ক্লাসেন টি২০-তে গড়লেন ছক্কার নজির, ওয়েস্ট ইন্ডিজের ত্রিমূর্তির কীর্তি স্পর্শ
SA vs IND: আইপিএল রিটেনশনের ইতিহাসে রেকর্ড গড়েছেন। হেইনরিখ ক্লাসেনকেই সর্বাধিক ২৩ কোটি টাকার বার্ষিক বেতনে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।
দক্ষিণ আফ্রিকার এই তারকা গতকাল ডারবানের কিংসমিডে ভারতের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে গড়লেন এক ঈর্ষণীয় নজির। স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের ত্রিমূর্তির কীর্তি।

বিশ্বের চতুর্থ তথা দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টি২০-তে এক বছরে ১০০ ছক্কা মারার নজির ছুঁলেন ক্লাসেন। শুধু দক্ষিণ আফ্রিকা কেন, ওয়েস্ট ইন্ডিজের তিন তারকা ছাড়া এই নজির এতদিন অবধি কোনও দেশের ক্রিকেটারের দখলেই ছিল না।
ডারবানে প্রথম টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ভারতের ৮ উইকেটে ২০২ রানের জবাবে প্রোটিয়ারা ১৭.৫ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায়। চারে নেমে ক্লাসেনের করা ২৫ রান প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বাধিক।
২২ বলের ইনিংসে ক্লাসেন ২টি চার ও একটি ছয় মেরেছেন। চলতি বছর টি২০ ক্রিকেটে এটি তাঁর শততম ছক্কা। ২০২৪ সালে ৫৩তম টি২০ ম্যাচ খেলতে নেমে ক্লাসেন ১০০টি ছক্কা মারার মাইলস্টোন স্পর্শ করলেন। ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার ছাড়া যে নজির আর কারও দখলে ছিল না।
ক্রিস গেইল টি২০-তে সবচেয়ে বেশিবার বছরে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। গেইলের সেই রেকর্ডের ধারেকাছে কেউ নেই। ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে টি২০-তে ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়েছেন গেইল।
চলতি বছর নিকোলাস পুরাণ এই নজির স্পর্শ করেছেন। ২০২৪ সালে নিকোলাস পুরাণ এখনও অবধি ৬৮ ম্যাচে ১৬৫ ছয় মেরেছেন। ২০১৫ সালে গেইল ৩৬ ম্যাচে ১৩৫ ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। ২০১৯ সালে আন্দ্রে রাসেলও ১০০টি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন টি২০-তে।
গেইল ২০১২ সালে ১২১টি, ২০১১ সালে ১১৬টি, ২০১৬ সালে ১১২টি, ২০১৭ সালে ১০১টি ও ২০১৩ সালে ১০০টি ছয় মেরেছিলেন। ২০১৯ সালে আন্দ্রে রাসেলের টি২০-তে ছক্কার সংখ্যা ছিল ১০১।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications