India vs Ireland T20I: ঋতুরাজের অর্ধশতরান, রিঙ্কু-সঞ্জুর ব্যাটে ঝড়, আয়ারল্যান্ডকে ১৮৬ রানের টার্গেট দিল ভারত

India vs Ireland 2nd T20I: ডাবলিনের মালাহাইডে বড় অঘটন না ঘটলে আজই টি ২০ আন্তর্জাতিক সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে।

ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় পেলেন অর্ধশতরান। ব্যাট হাতে ঝড় তুললেন সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং। ব্যারি ম্যাককার্থি পেয়েছেন ২টি উইকেট।

India vs Ireland T20I: ঋতুরাজের অর্ধশতরান, রিঙ্কু-সঞ্জুর ব্যাটে ঝড়

ভারত শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করে। ৩.৪ ওভারে ২৯ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ১১ বলে ১৮ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। তিলক বর্মা সুবিধা করতে পারেননি। ২ বলে ১ রান করে তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৪.১ ওভারে ৩৪। এরপর ৭১ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ৬ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪৭।

১২.২ ওভারে সঞ্জু স্যামসন আউট হন। এশিয়া কাপের দল নির্বাচনের আগের দিন তিনি চারে নেমে ২৬ বলে ৪০ রান করলেন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে। ১০৫ রানে ভারতের তৃতীয় উইকেটটি পড়ে। ১৫.১ ওভারে ১২৯ রানে ভারত চতুর্থ উইকেট হারায়। ঋতুরাজ গায়কোয়াড় ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫৮ করে সাজঘরে ফেরেন। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৯ বলে।

India vs Ireland T20I: ঋতুরাজের অর্ধশতরান, রিঙ্কু-সঞ্জুর ব্যাটে ঝড়

১৫ থেকে ২০ ওভারের মধ্যে ভারত ৫৬ রান তোলে, ২ উইকেটের বিনিময়ে। ১৯ ওভারে ২২ ও ২০তম ওভারে আসে ২০ রান। রিঙ্কু সিং আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নেমে দৃষ্টিনন্দন কয়েকটি শট খেলে ঝোড়ো ইনিংস উপহার দিলেন। তিনি ১৯.৫ ওভারে আউট হন দলের ১৮৪ রানের মাথায়।

রিঙ্কু ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৮ করলেন। রিঙ্কুকে পাঁচে ব্যাট করতে পাঠানো হয়েছিল। শিবম দুবে ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ম্যাককার্থি ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেছেন। মার্ক অ্যাডের, ক্রেগ ইয়ং ও বেন হোয়াইট পেয়েছেন একটি করে উইকেট।

(ছবি- ঋতুরাজ গায়কোয়াড় ও রিঙ্কু সিংয়ের ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+