Rohit Sharma's Birthday: রোহিতের জন্মদিনে শুভেচ্ছার সুনামি, ফিরে দেখা হিটম্যানের কেরিয়ারে সেরা পাঁচটি রেকর্ড
৩৬ পেরিয়ে ৩৭-এ পা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছা জোয়ার সোশ্যাল মিডিয়াতে। রোহিত শর্মার নামের সঙ্গে জুড়ে একাধিক রেকর্ড ও মাইলস্টোন। কেরিয়ার জুড়ে গুচ্ছ গুচ্ছ রেকর্ড সৃষ্টি করেছেন হিটম্যান। রোহিতের জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের সেরা পাঁচটি রেকর্ড।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে রোহিতের ৷ ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর করা ২৬৪ রান এখনও একদিনের ক্রিকেটে ব্যর্তিগত সর্বোচ্চ রান। প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে শতরান করেছিলেন রোহিত। ২০০৬-০৭ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি এই রেকর্ড গড়েন।২০১৯ সালের একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা মোট পাঁচটি শতরান করেছিলেন। রোহিতই একমাত্র ক্রিকেটার, যিনি একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন।

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৷ সোমবার রাতেই প্রাক্তন অধিনায়কের জমকালো জন্মদিন উদযাপন করেছে মুম্বই শিবির ৷আইপিএলের সব থেকে সফলতম অধিনায়কের নাম রোহিত শর্মা। ৫ বার দলকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যানের। তাঁর জন্মদিন যে দলের কাছে স্পেশ্যাল তা বলার অপেক্ষা থাকে না।
𝑹𝑶, 𝑯𝒊𝒕𝒎𝒂𝒏 𝒉𝒐 𝒕𝒖𝒎 💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/Vk135nCMsR
— Mumbai Indians (@mipaltan) April 30, 2024
২০০৮ যখন প্রথম আইপিএল শুরু হয় সেই সময় মুম্বই দলের প্রথম অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। তারপর রিকি পন্টিং দায়িত্ব নিলেও মুম্বইকে সেভাবেব সাফল্য দিতে পারেন নি। অবশেষে ২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়কত্বের ভার দেওয়া রোহিতকে। হিটম্যান ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। ২০১৩ সালে রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকে ইতিহাস গড়েছে মুম্বই।
𝑹𝑶, 𝑯𝒊𝒕𝒎𝒂𝒏 𝒉𝒐 𝒕𝒖𝒎 💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/Vk135nCMsR
— Mumbai Indians (@mipaltan) April 30, 2024
ভারতীয় বোর্ডের পক্ষ থেকেও রোহিত চর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রোহিতের কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে হিটম্যানকে। পাশপাশি রোহিতের আইপিএল মুম্বইয়ের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে।
BCCI secretary Jay Shah wishing Rohit Sharma for his birthday.
— Tanuj Singh (@ImTanujSingh) April 30, 2024
- CAPTAIN, THE HITMAN ROHIT SHARMA. ⭐ pic.twitter.com/DEsALzv7xe
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও হিটম্যানকে শুভেচ্ছা জানানো হয়েছে। ইডেনে করা তাঁর ২৬৪ রানের ইনিংসকেই শুভেচ্ছা বার্তায় তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত রেকর্ড থাকলেও অধিনায়ক হিসেবে এখনও দেশকে আইসিসি ট্রফি দিতে পারেননি, সামনেই টি২০ বিশ্বকাপ, ৩৭ এসেই কি অধরা মাধুরি ছুঁতে পারবেন রোহিত? অপেক্ষায় ভক্তরা।












Click it and Unblock the Notifications