রোহিত শর্মাকে শূন্য রানেই সাজঘরে ফেরানোর জোড়া সুযোগ হাতছাড়া অস্ট্রেলিয়ার, স্টিভ স্মিথের ব্রেড ফেড?
রোহিত শর্মা ইন্দোর টেস্টে ১২ রান করলেও তিনি আউট হতে পারতেন প্রথম বলেই। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ দুবার রিভিউ নেওয়ার পথে না হাঁটায় রেহাই পান রোহিত।
রোহিত শর্মা ইন্দোর টেস্টে ১২ রানে আউট হয়েছেন। প্রথম ওভারে দুবার আউট হলেও কপালজোরে রক্ষা পেয়েছিলেন। অস্ট্রেলিয়া রিভিউয়ের সিদ্ধান্ত না নেওয়ায়। তবু বড় রান পেলেন না। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলছেন, ডিআরএস না নেওয়া কি স্টিভ স্মিথের ব্রেন ফেডের কারণেই?

রোহিতের রেহাই
টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। রোহিত শর্মা ব্যাট করতে নামেন শুভমান গিলকে। প্রথম বল তিনিই ফেস করতে যান। তিনটি স্লিপ ও একটি গালি রেখে প্রথম ওভারটি করেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স না থাকায় তিনি চলতি সিরিজে এই প্রথম খেলছিলেন। প্রথম বলেই রোহিত শর্মার বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। চতুর্থ স্টাম্প বরাবর লেংথ বল ছিল। আম্পায়ার আউট দেননি।
|
দুবার বাঁচলেন প্রথম ওভারেই
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করেন। তবে রিভিউয়ের পথে হাঁটেননি অজি অধিনায়ক স্টিভ স্মিথ। যদিও বল রোহিতের ব্যাট অতিক্রম করার সময় একটা শব্দ শোনা গিয়েছিল। পরে আল্ট্রাএজে দেখা যায় বল রোহিতের ব্যাট স্পর্শ করেছিল। এর পরের দুটি বলেও কোনও রান করতে পারেননি রোহিত। ওভারের চতুর্থ বলে ফের রোহিতের বিরুদ্ধে জোরালো আবেদন ওঠে। নীতীন মেনন ফের আবেদনে সাড়ে দেননি।
|
মিচেল স্টার্ক পেতে পারতেন হিটম্যানের উইকেট
গুড লেংথে পড়ে বল রোহিতের ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে উইকেটকিপারের হাতে জমা পড়ে। বল রোহিতের প্যাডে লেগে যায়। এ ক্ষেত্রেও রিভিউ নেয়নি অস্ট্রেলিয়া। কিন্তু দেখা যায় রিভিউ নিলে রোহিত আউট হতেন। ফলে ফের রোহিতকে আউটের সুযোগ হাতছাড়া করে অস্ট্রেলিয়া। এই দুই ভুলের খুব বড় মাশুল অবশ্য দিতে হয়নি অস্ট্রেলিয়াকে।

চাপে ভারত
ম্যাচের ষষ্ঠ তথা নিজের প্রথম ওভারটি করতে গিয়েই রোহিতকে ফেরান ম্যাথু কুহনেম্য়ান। স্টাম্প আউট হন। কেএস ভরতের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দুটি রিভিউ সফল প্রতিপন্ন হয়েছে। ১৬.৪ ওভারে কেএস ভরতের বিরুদ্ধে অজিরা রিভিউ নিলেও লাভ হয়নি। সেক্ষেত্রেও আম্পায়ার ছিলেন নীতীন মেনন। এরপর ২৪.৫ ওভারে মেনন সেই ভরতের বিরুদ্ধেই ওঠা লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। যদিও এবার আর রক্ষা পাননি ভরত। নাথান লিয়ঁর বলে ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন। লাঞ্চের পর ভারতের অষ্টম উইকেটের পতন হয়েছে ৮৮ রানে। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন উঠলে অন ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেননি। যদিও আম্পায়াররা নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। দেখা যায়, বল অশ্বিনের ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে জমা পড়েছে। ১২ বলে ৩ রান করে আউট হয়েছেন অশ্বিন।












Click it and Unblock the Notifications