কেন বিরাট কোহলির রান আউট তাঁর জন্য পয়া, ফাঁস করলেন রোহিত শর্মা
কেন বিরাট কোহলির রান আউট তাঁর জন্য পয়া, ফাঁস করলেন রোহিত শর্মা
বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত শর্মা, সতীর্থ তথা অধিনায়ক বিরাট কোহলির রান আউট হওয়াকে পয়া বলে মনে করেন। ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে কথোপকথনে এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

রোহিত শর্মার প্রথম দ্বিশতরান
২০১৩ সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৫৮ বলে ২০৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেটিই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম দ্বিশতরান।

আরও দুটি দ্বিশতরান
২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেটি এখনও পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ। ২০১৭ সালে শ্রীলঙ্কারই বিরুদ্ধে কেরিয়ারের তৃতীয় ওয়ান ডে শতরান পেয়েছিলেন হিটম্যান।

রান আউট বিরাট
বেঙ্গালুরুর যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা, তাতে মাত্র শূণ্য করে রান আউট হয়েছিলেন বিরাট কোহলি। আবার ইডেন গার্ডেন্সে যখন একদিকে ২৬৪ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে নাজেহাল করে তুলছিলেন রোহিত, তখন ৬৪ বলে ৬৬ রান করে ফের রান আউট হয়েছিলেন বিরাট কোহলি। তাই বিরাট কোহলির রান আউট তাঁর কাছে পয়া বলেই মজার ছলে দাবি করেছেন রোহিত শর্মা।

বিরাট-রোহিতের জুটি
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার জুটি কিন্তু বিশ্বকে কামাল করে দিয়েছে। ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মার ওপেনিং জুটিতে যেখানে উঠেছে ৪৮৪৭ রান, সেখানে অধিনায়ক ও ডেপুটির পার্টনারশিপ ৪৮৭৮ রান তুলতে সক্ষম হয়েছে। জুটিতে ৮ হাজারেরও বেশি রান করা লেজেন্ড সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন তালিকার শীর্ষে।












Click it and Unblock the Notifications