IPL:হায়দরাবাদ ম্যাচের আগে তিলক ভার্মার বাড়িতে সচিন-রোহিতরা
এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে নজর করেছেন তিলক ভার্মা। হায়দরাবাদের এই তরুণ ব্যাটসম্যান রোহিতের দলের ব্যাটিং লাইনে আপে ভরসা দিচ্ছেন। মঙ্গলবার আইপিএলে নিজের ঘরের দল সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামবেন তিলক। এই প্রথমবার নিজের শহরে আইপিএল ম্যাচ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের এই ক্রিকেটার।
তারআগে গোটা মুম্বই দল হাজির হয়েছিল তিলক ভার্মার বাড়িতে। সোমবার রাতে সতীর্থ তিলকের বাড়িতেই নৈশভোজ করেন মুম্বই ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন দলের মেন্টর সচিন তেন্ডুলকরও। এই নৈশভোজে তিলকের বাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ঈশান কিষান, সূর্য কুমার যাদব, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের সঙ্গে ছবিও তোলেন। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছেন তিলক ভার্মা।

Honoured to host my @mipaltan family at my home for dinner. A wonderful night that my family and I won’t forget. Thank you for coming ☺️💙 pic.twitter.com/LaBilbnrFS
— Tilak Varma (@TilakV9) April 17, 2023
তাঁর উত্থান কাহিনী কিন্তু বাকি ১০ জন তরুণ ক্রিকেটারকে অনুপ্রেরণা জোগাবে। তিলকের বাবা ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন। উপার্জন কম হলেও ছেলেকে ক্রিকেটার বাড়ানোর জন্য সব রকম চেষ্টা করেন। কঠিন সময় তিলকের পাশে থাকেন তার কোচ সালাম বায়াশ।তিলকের ক্রিকেটের সব খরচ সবকিছু বহন করেন তাঁর কোচই। কোচের ভরসার অবশেষে মর্যাদা রাখতে পারলেন তিলক।














Click it and Unblock the Notifications