রোহিতকে ডিআরএস নেওয়ার বিচক্ষণতায় টেক্কা দিলেন পূজারা, আমেদাবাদে ভারত অধিনায়কের নেতৃত্ব সমালোচিত

আমেদাবাদ টেস্টে রোহিত শর্মার অধিনায়কত্বে খুশি নন একাধিক প্রাক্তন। এই টেস্ট তাঁর কাছে শিক্ষণীয় বলে মন্তব্য রবি শাস্ত্রীর। ডিআরএস নিতেও ভুল করছেন হিটম্যান।

রোহিত শর্মার অধিনায়কত্ব বড় পরীক্ষার মুখে পড়ল আমেদাবাদ টেস্টে। অস্ট্রেলিয়া যেভাবে চতুর্থ টেস্টে দাপট দেখাচ্ছে তাতে রোহিতের ক্যাপ্টেন্সিতে খুশি নন অনেক প্রাক্তন। ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও তিনি যে নেহাতই নবীশ, ফের তার প্রমাণ মিলল। এদিনও রবীন্দ্র জাদেজার পাল্লায় পড়ে হাস্যকর রিভিউ নিয়ে সমালোচিত হিটম্যান।

আমেদাবাদে অস্ট্রেলিয়ার দাপট

আমেদাবাদে অস্ট্রেলিয়ার দাপট

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। নাগপুর টেস্টে ভারত জেতে ইনিংস ও ১৩২ রানে। দিল্লি টেস্টে জয় আসে ৬ উইকেটে। তবে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়লাভ করে। এই তিনটি টেস্টই শেষ হতে পুরো তিন দিন লাগেনি। তিনটি টেস্টই হয়েছিল র‍্যাঙ্ক টার্নারে। কিন্তু আমেদাবাদে পিচের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। টেস্ট উইকেট যেমন হয়, এখনও অবধি তেমনই মনে হচ্ছে। প্রথমদিকে ব্যাটিং সহায়ক। তবে পরে স্পিনাররা সহায়তা পাবেন।

রোহিতকে নিয়ে রবি

রোহিতকে নিয়ে রবি

এই টেস্ট শুরুর আগে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে বাইরের লোক তকমা দিয়ে তাঁর বক্তব্যকে খণ্ডন করেছিলেন রোহিত। ভারত ইন্দোর টেস্টে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে গিয়েই পরাস্ত হয়েছে বলে মন্তব্য করেছিলেন রবি। যদিও সেই কথা ভালোভাবে নেননি রোহিত। আমেদাবাদ টেস্টে ভালো উইকেট হলেও ভারতীয় বোলাররা নিষ্প্রভ। এই পরিস্থিতিতে রবি শাস্ত্রী ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, রোহিত শর্মার কাছে এই টেস্টটি শিক্ষণীয় হতে চলেছে। আগের টেস্টগুলি দ্রুত শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখানে পিচ ভালো। উইকেট পেতেও সময় লাগছে। এই পরিস্থিতিতে নিজের দলের শক্তি বুঝে ভাবনাচিন্তা করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। বিদেশে অধিনায়কত্ব করা একরকম, দেশের মাটিতে ভালো উইকেটে অধিনায়কত্ব করা আরেকরকম। তাঁর দক্ষতা রয়েছে। কিন্তু তার প্রকাশ সঠিকভাবে ঘটাতে হবে। যখনই কোনও বড় পার্টনারশিপ হতে থাকে, তখনই একজন অধিনায়কের পরীক্ষা হয় বলে মন্তব্য শাস্ত্রীর।

অধিনায়কত্ব সমালোচিত

অধিনায়কত্ব সমালোচিত

প্রথম দিন রোহিতের নতুন বল নেওয়ার রণকৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন মুরলী কার্তিক, মিচেল জনসনের মতো প্রাক্তনরা। রোহিত মাত্র দুই ওভার পেসারদের দিয়ে করিয়েই স্পিনারদের আক্রমণে আনেন। ফলে নতুন বল নেওয়ার পর ৯ ওভারে ওঠে ৫৪ রান। নতুন বলে বোলিং পরিবর্তন করা রোহিতের ঠিকঠাক হচ্ছে না বলে উপলব্ধি মিচেল জনসনের। নতুন বল নিয়ে পেসারদের প্রতি আরও বেশি আস্থা দেখানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ভুল হচ্ছে বারবার

ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও বারবার ভুল হচ্ছে রোহিতের। টেস্ট শুরুর আগে এই খামতি মেটানোর কথা বলেছিলেন। বলেছিলেন, রবীন্দ্র জাদেজার প্রতি বলেই মনে হয় উইকেট পড়বে। সে কারণে তিনি বাইরের বলেও রিভিউ নিতে বলেন। যদিও আজ দেখা গেল রোহিত ভুল থেকে শিক্ষা নেননি। ১২৮তম ওভারের শেষ বলে উসমান খোয়াজার বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন জাড্ডু। আম্পায়ার রিচার্ড কেটলবরো আউট দেননি। যদিও রোহিতকে বুঝিয়ে-সুঝিয়ে রিভিউ নিতে বাধ্য করেন জাড্ডু। দেখা যায় বল অফ স্টাম্পেরও অনেক বাইরে দিয়ে যাচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

টেক্কা দিলেন পূজারা

টেক্কা দিলেন পূজারা

অবশ্য রোহিতকে টেক্কা দিলেন চেতেশ্বর পূজারা। চা বিরতির পর তিনি কয়েক ওভার দলকে নেতৃত্ব দেন। রোহিত তখন বাইরে। চা বিরতির পর প্রথম বলেই অক্ষর প্যাটেলের বলে খোয়াজার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন ওঠে। আম্পায়ার নীতীন মেনন আউট দেননি। পূজারা রিভিউ নেন। দেখা যায় বল খোয়াজার ব্যাটে লাগেনি, উইকেটে লাগছে। ফলে মেননকে সিদ্ধান্ত বদলাতে বলেন থার্ড আম্পায়ার। খোয়াজা ১৮০ রান করেই সাজঘরে ফেরেন। ফলে ডিআরএস নেওয়ার বিচক্ষণতায় রোহিতকে টেক্কা দিলেন পূজারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+