Rohit Sharma: ছুটিতে বন্ধুদের সঙ্গেই মজে রোহিত, হিটম্যানের অজানা গুণাবলী প্রকাশ্যে আনলেন রাঠোর
শ্রীলঙ্কা সফর শেষের পর এখন বিশ্রামে বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার। দলীপ ট্রফিতে খেলছেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অনেকটা সময় পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বইয়ে তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন।
ভারত অধিনায়ক রোহিত শর্মাকে তাঁর বন্ধুদের সঙ্গে জমাটি আড্ডায় দেখা গিয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ধবল কুলকার্নি এবং ভারতের বর্তমান সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে এক টেবলে দেখা গেল হিটম্যানকে। ধাওয়াল কুলকার্নি তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন যেখানে একটি খাবার ভাগাভাগি করতে গিয়েছে মুম্বইকরদের।

রোহিতের সঙ্গেই রয়েছেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার। সেইসঙ্গে রোহিতের একাধিক বন্ধুকেও দেখা গিয়েছে এই আসরে। বর্তমানে কোচ ক্রিকেটারের সম্পর্ক হলেও নায়ারের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে রোহিতের।
কয়েকদিন আগে রোহিত তাঁর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি তার ইনস্টাগ্রামে "মান্ডালি" পোস্টটির ক্যাপশন দিয়েছেন, যার অর্থ বন্ধুদের একটি দল।
এদিকে রোহিতের গ্লেম প্ল্যানের ভূয়সী প্রশংসা করেছেন বিক্রম রাঠোর। একটি পডকাস্ট অনুষ্ঠানে রাঠোর বলেন, রোহিত হয়ত ভুলে যেতে পারেন যে তিনি টসে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন, বা টিম বাসে নিজের ফোনও ফেলে চলে যেতে পারেন কিন্তু তিনি তার গেমপ্ল্যান কখনোই ভুলে যান না। রণকৌশল তৈরি করতে তিনি অত্যন্ত দক্ষ এবং কৌশলী।'
একইসঙ্গে রাঠোর বলেন, তার প্রথম গুণ হল ব্যাটসম্যান হিসেবে সে অসাধারণ একজন খেলোয়াড়। আমি মনে করি সে এমন একজন ম্যাচটাকে খুব ভালোভাবে বুঝতে পারেন। সবসময় তাঁর একটি পরিষ্কার গেম প্ল্যান থাকে।
Aamcha asach चालतं 🥙☕️🍳 pic.twitter.com/Jl6mfbHng3
— Dhawal Kulkarni (@dhawal_kulkarni) August 18, 2024
রোহিত এমন একজন অধিনায়ক যিনি সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে অনেক সময় কাটাতে পছন্দ করেন। আমি এমন একজন অধিনায়ক দেখিনি, যিনি টিম মিটিং এবং কৌশলগুলিতে এত সময় বিনিয়োগ করেন। তিনি দলের কৌশলে অনেক সময় ব্যয় করেন। তিনি বোলারদের মিটিং, ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কথা সাথে অনেকবলেন। '
আইসিসি একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর ফারাক কমেছে হিটম্যানের। ৮২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাবরের সঙ্গে মাত্র ৫৯ পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারতীয় অধিনায়ক।
বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলীপ ট্রফিতে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের বাইরে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অর্থ্যাত বিরাট কোহলি এবং রোহিত শর্মা আসন্ন দলীপ ট্রফিতে অংশ নিচ্ছেন না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications