IPL 2025: রান পিছু ৪৩ লক্ষ টাকা আয় করছেন রোহিত! দলের হারের জন্য কোন কারণকে দায়ী করলেন জয়াবর্ধনে?

ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার। আইপিএলের শুরু থেকেই রান পাচ্ছেন না, সোমবার ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ম্যাচেও বড় রান পেতে ব্যর্থ হলেন হিটম্যান। ১৭ রান করেই সাজঘরে ফিরে গেলেন রোহিত। ফলে তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মুম্বই ইন্ডিয়ান্স মোটা অঙ্কের চুক্তিতেই রোহিত শর্মাকে রিটেন করেছিল আইপিএল নিলামের আগে, ১৬.৩০ কোটি রোহিত শর্মাকে রিটেন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

আরসিবির বিরুদ্ধে প্রথম ওভারে ভুবনেশ্বরকে ছক্কা হাকিয়েছিলেন। দ্বিতীয় ওভারে দয়ালকে দুটি চার মেরে ১৭ রান আউট হন রোহিত। বর্তমানে রোহিত শর্মার ব্যাটিংয়ের হাল অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে চর্চা শুরু হয়েছে চলতি আইপিএলে প্রতি রান পিছু ৪৩ লক্ষ টাকা আয় করছেন রোহিত শর্মা!

Rohit Sharma

ওপেন করতে নেমে, ব্যাট হাতে রান পাচ্ছেন না। এর ফলে চাপে পড়ে যাচ্ছে দল। এমনিতেই রোহিত শর্মা পুরো ম্যাচ খেলছেন না। শুধু ব্যাটিং করার সময় পরিবর্ত ক্রিকেটার হিসাবে খেলানো হচ্ছে রোহিত শর্মাকে। কিন্তু ব্যাট হাতে নিজের সেই ছন্দ ফিরে পাচ্ছেন না হিটম্যান। চলতি আইপিএলের শুরু থেকেই রোহিতের সঙ্গী ব্যর্থতা।

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ৪ বলে শূন্য রান করে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৮ বলে ৪ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ১২ বলে ১৩ রান করে আউট হয়েছিলেন। এরপর লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেননি। আরসিবির বিরুদ্ধে খেলতে নেবে রোহিতের অবদান ৯ বলে ১৭।

অঙ্কের হিসাব যদি করা যায় তাহলে এখনও পর্যন্ত রোহিত শর্মা প্রতি রান পিছু ৪৩ লক্ষ্যের কাছাকাছি আয় করেছেন। এখনও পর্যন্ত ক্রিজে সময় কাটিয়েছেন ৩৪ মিনিট। ফলে প্রতি মিনিটের নিরিখে রোহিত শর্মা আয় করেছেন ৪৮ লক্ষ টাকা। যদিও শেষ কয়েক মরশুম ধরেই রোহিতের ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছে না আইপিএলে। শেষ ছয়টি মরশুমে মাত্র একবারই ৪০০ রান করতে পেরেছেন রোহিত। অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ৩৭-র রোহিতকে নিয়ে।

অন্যদিকে ম্যাচ হারের জন্য পাওয়ারপ্লে তে ঠিক মত ব্যাটিং বোলিং না করতে পারাকেই দায়ী করছেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। পাওয়ারপ্লে-তে ব্যাটিং-বোলিং যে তাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় সেটা উল্লেখ করেছেন জয়বার্ধনে।

Take a Poll

তিনি বলেছেন, বল এবং ব্যাট উভয়ক্ষেত্রেই পাওয়ারপ্লে আমাদের জন্য চিন্তার বিষয়। শেষ কয়েকটি ম্যাচে আমরা পাওয়ারপ্লে-তে খুব একটা ভালো খেলতে পারেনি। আজও শুরুতেই উইকেট তুলে নিয়েছিলাম , কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। ফলে পাওয়ারপ্লে নিয়ে আমাদের ভাবতে হবে।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+