Rohit Sharma: রোহিত বাড়ি ফিরতেই চমক বাল্যবন্ধুদের, যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ

Rohit Sharma: টি২০ বিশ্বকাপ জিতে মুম্বইয়ে রাজকীয় অভ্যর্থনা পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ওয়াংখেড়ের প্রেসিডেন্টস বক্সে বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারত অধিনায়কের।

তবে বাড়িতে ফিরেও চমকপ্রদ অভিজ্ঞতার সাক্ষী থাকলেন হিটম্যান। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বাল্য়বন্ধুরা।

Rohit Sharma

হারিকেন বেরিলের জেরে বার্বাডোজে আটকে পড়েছিল ভারতীয় দল। অবশেষে গতকাল দিল্লি পৌঁছন টি২০ বিশ্বকাপজয়ীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে গন্তব্য ছিল মুম্বই। সেখানে বিজয় রথ নামক সুসজ্জিত হুডখোলা বাসে চেপে ভিকট্রি প্যারেডের পর ওয়াংখেড়েতে ছিল সংবর্ধনা অনুষ্ঠান।

সেই অনুষ্ঠান সেরে রোহিত বাড়িতে ফিরে অবাক হয়ে যান। সারিবদ্ধভাবে সেখানে দাঁড়িয়ে রোহিতের বাল্যবন্ধুরা। তাঁদের সঙ্গেই রোহিতকে স্যালুট জানান মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ তিলক বর্মা। রোহিত যে স্টাইলে কাপ নিতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই এগিয়ে আসেন তাঁর বন্ধুরা।

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, ডব্লিউডব্লিউই কিংবদন্তি রিক ফ্লেয়ারকে অনুকরণ করে বাল্যবন্ধুরা রোহিতের দিকে এগিয়ে গিয়ে তাঁকে কোলে তুলে নেন। মালাও পরানো হয়। এরপর রোহিত যখন ঘরে ঢোকেন, সেখানেই তাঁকে স্বাগত জানাতে পথ সাজানো ছিল ফুল দিয়ে।

এদিকে, বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছে ছোটবেলার কোচ রাজকুমার শর্মার। বিরাট টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন টি২০ বিশ্বকাপ জিতেই। তারপর কোচের সঙ্গে সাক্ষাতে আবেগঘন অবস্থায় দেখা যায় কিং কোহলিকে। ছোটবেলার কোচকে জড়িয়েও ধরেন বিরাট। তিনি আজ ভোরে লন্ডন রওনা হয়ে গিয়েছেন। বিরাট, জাদেজারা গতকালের ভিকট্রি প্যারেডে বিপুল জনজমাগম দক্ষতার সঙ্গে সামলানোয় পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+