দীনেশের কথা মতো ডিআরএস নিয়ে উইকেট পাওয়ার পর কার্তিকের চোয়াল চেপে আনন্দ প্রকাশ রোহিতের, দেখুন ভিডিও
দীনেশের কথা মতো ডিআরএস নিয়ে উইকেট পাওয়ার পর কার্তিকের চোয়াল চেপে আনন্দ প্রকাশ রোহিতের, দেখুন ভিডিও
ভালবাসা প্রকাশ করতে গিয়ে মানুষ যে কী কী করতে পারে তা অজানা নয় কারোরই। আর সেই ভালবাসায় যদি হয় খেলার মাঠে প্রতিপক্ষকে আউট করার উত্তেজনায় ভরা তা হলে তা কেমন হতে পারে তার একটা ধারণা মঙ্গলবার পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের সঙ্গে উইকেট পাওয়ার আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তে ভারতীয় উইকেটরক্ষকের চোয়াল চেপে ধরেন রোহিত। পুরোটাই সাফল্য পাওয়ার উত্তেজনার বহিঃপ্রকাশ।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১২তম ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলকে একটি শর্ট বল করেন উমেশ যাদব। পয়েন্টের উপর দিয়ে ম্যাক্সি শট মারার চেষ্টা করলেও ব্যর্থ হন।
উইকেটের পেছনে সেই বল ধরেন কার্তিক। আউটের আবেদন জানান ভারতীয় ফিল্ডাররা। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার আউট দেননি। কার্তিকের সঙ্গে বেশ কিছুটা আলোচনার পর ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডিআরএস-এ স্পষ্ট ফুটে ওঠে ব্যাটে এবং বলে সংযোগ হয়েছে এবং আম্পায়ার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন।
ডিআরএস সফল হতেই ভালবেসে কার্তিকের চোয়াল চেপে ধরেন রোহিত। সঠিক ডিআরএস নিতে সাহায্য করা কার্তিকের প্রতি রোহিতের ভালবাসার মুহূর্ত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
tough love pic.twitter.com/o1BYZrTZw8
— Sritama (Ross Taylor’s version) (@cricketpun_duh) September 20, 2022
তবে সাধারাণ ভাবে সাধারণ বিষয় গ্রহণ করতে সমস্যা হয় বহু মানুষেরই। ফলে 'বুদ্ধিজীবি' সেই সকল ব্যক্তি রোহিতের বিরুদ্ধে কার্তিককে হায়রানির অভিযোগ তোলেন। নেটিজেনদের অনেকে অভিযোগ করেন, কার্তিককে শারীরিকভাবে হেনস্থা করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকের একটি ভিডিও পোস্ট করে আবার অনেকে দাবি করেন, কার্তিককে গালিগালাজ করেছেন রোহিত।
তবে, সন্দেহের কোনও অবকাশ নেই এই বিষয়ে যে কার্তিক এবং রোহিত নিজেদের মধ্যেই মজা করছিলেন। মাঠে এবং মাঠের বাইরে দুই জনের মধ্যেই রসায়ন এতটাই ভাল।












Click it and Unblock the Notifications