ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার, স্বাস্থ্য, বিশ্বকাপের আগে দলে নিয়ে পরিকল্পনা সহ একাধিক বিষয়ে মুখ খুললেন রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার, স্বাস্থ্য, বিশ্বকাপের আগে দলে নিয়ে পরিকল্পনা সহ একাধিক বিষয়ে মুখ খুললেন রোহিত

কোভিডে আক্রান্ত হওয়ার কারণে এজবাস্টন টেস্ট দলের সঙ্গে নামতে পারেননি রোহিত শর্মা। নিয়মিত অধিনায়কের পরিবর্তে জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দায়িত্ব সামালান, তবে শেষ পর্যন্ত ৭ উইকেচে ম্যাচটি পরাজিত হয়েছে ভারত। ইংল্যান্ড সফরে এ বার ভারতীয় দল নামবে তিন ম্যাচের টি-২০ এবং ওডিআই সিরিজ খেলার জন্য। প্রথম টি-২০-এর দলে নেই বিরাট কোহলি, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ তবে, দলের সিনিয়র সদস্যরা দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার, স্বাস্থ্য, বিশ্বকাপের আগে দলে নিয়ে পরিকল্পনা সহ একাধিক বিষয়ে মুখ খুললেন রোহিত

বুধবার সাংবাদিক সম্মেলনে টি-২০ সিরিজের আগে একাধিক বিষয়ে মুখ খোলেন। দলের প্রস্তুতি ছাড়াও পঞ্চম ম্যাচে ভারতের হার এবং উমরান মালিককে নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রোহিত। এ দিন নিজের সেরে ওঠার বিষয়ে ভারতের সমর্থকদের আশ্বস্ত করেছেন রোহিত। তিনি বলেছেন, "কোভিড-১৯ থেকে ভাল ভাবেই সুস্থ হয়ে উঠছি আমি। আমি কোভিড আক্রান্ত হওয়ার পর আট-নয় দিন কেটে গিয়েছে। আমরা দেখেছি প্রত্যেক ক্রীড়াবীদকে যাঁরা কোভিডজে আক্রান্ত হয়েছেন তাঁরা এক এক জন এক এক রকম ভাবে রেসপন্স করেছেন। আমি জানি না আগামী দিনে কী হবে। কিন্তু এই মুহূর্তে আমি ভাল আছি। তিন দিন আগে আমি প্রস্তুতি শুরু করেছি, এই কারণেই প্রথম টি-২০ ম্যাচে খেলার সিদ্ধান্ত আমি নিয়েছি। আমার কোনও লক্ষণ নেই।"

এজবাস্টনে দলের সঙ্গে নামতে না পারার কষ্টটা এ দিন লুকাননি রোহিত। তিনি বলেছেন, "সাইডলাইন থেকে দলকে খেলতে দেখাটা কঠিন। কখনওই ম্যাচ মিস করে বাইরে বসে থাকেটা সহজ নয়, বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে সিরিজের ভাগ্য নির্ধারণ করছে। কিছু দিন সমস্যা হচ্ছিল ঠিকই তবে আমি খুশি যে নিজের পায়ে উঠে দাঁড়াতে পেরেছি।"

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হিসেবে ইতিমধ্যেই উমরান মালিককে দেখছে ক্রিকেট মহল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রতিভার ছাপ রেখেছেন উমরান। তিনি সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধেও। উমরানের মতো প্রতিভাকে নিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়কও। তাঁর কথায়, "আমাদের পরিকল্পনার অনেকটা জুড়ে রয়েছে ও। ওকে এখন বোঝানো হচ্ছে দল ঠিক কী চায় ওর থেকে। বিশ্বকাপের দিকে নজর রেখে একটা সময়ে আমরা অন্যান্যদের খেলিয়ে দেখতে চাইব, সেই সকল ক্রিকেটারের মধ্যে অবশ্যই অন্যতম হবে উমরান। আমরা দেখতে চাই কী অফার করতে পারে ও দলকে। আইপিএল-এর সময়ে আমরা প্রত্যেকেই দেখেছি দ্রুতগতিতে বোলিং করতে পারে ও। ওকে নতুন বল দেওয়া হবে নাকি ব্যাকএন্ডে ব্যবহার করা হবে। ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সময়ে এবং জাতীয় দলের হয়ে খেলার সময়ে দায়িত্বের মধ্যে ফারাক আসে। কী ভাবে এই ক্রিকেটারদের দলের মধ্যে ফিট করানো যায় এবং তাঁদেরও একটা স্পষ্ট ধারনা দেওয়া যায় নিজেদের দায়িত্ব সম্পর্ক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+