Rohit Sharma: গৃহবন্দি রোহিত কেমন আছেন? আগামী এক মাস কী করবেন? ফাঁস হয়ে গেল হিটম্যানের ঘরের খবর
টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি জয়ের স্বাদ অধরাই থাকে রোহিত শর্মার। বিশ্বকাপ রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে। একরাশ হতাশাকে সঙ্গী করেই একদিনের বিশ্বকাপ অভিযান শেষ করে মেন ইন ব্লু। বিশ্বকাপ শেষে শুরু হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ। কিন্তু হিটম্যান আপাতত ক্রিকেট থেকে দূরে। তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
এরইমধ্যে গৃহবন্দি রোহিত শর্মার খবর প্রকাশ্যে চলে এল। বিশ্বকাপ ফাইনালে হারের পর কেমন আছেন রোহিত? ১৯ নভেম্বর হতাশাগ্রস্থ অবস্থায় মোতেরা ছেড়েছিলেন ভারত অধিনায়ক। এরপর কেটে গিয়েছে কয়েকটা দিন। রোহিত অন্তরালে থাকলে কী হবে, তাঁর খবর ফাঁস করে দিলেন মেয়ে সামাইরা। ফুটফুটে রোহিত কন্যার সাবলীল উত্তর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এমনিতে খুব একটা ক্যামেরার সামনে আসতে চান না রোহিত। নিজেকে সংবাদমাধ্যম থেকে গুটিয়ে রাখতেই বেশি পছন্দ করেন রোহিত। কিন্তু ভারত অধিনায়ক নিজে মুখ বন্ধ রাখলে কী হবে, ঘরের কথা ফাঁস করে দিয়েছেন পাঁচ বছরের মেয়েই। কেমন আছেন, আগামী একমাস কী করবেন রোহিত? সবই ফাঁস করে দিয়েছেন সামাইরা।
সোশ্যাল সাইটে ফাঁস হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মা রিতিকার সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন সামাইরা। সেখানে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। ক্যামেরা দেখে দাঁড়িয়ে পড়েন সামাইরা। এরপর সাংবাদিক প্রশ্ন করেন কোথায় আছেন তোমার বাবা? তার উত্তরে সামাইরা বলেন, বাবা ঘরেই আছেন।
এরপর সাংবাদিক প্রশ্ন করেন, তিনি এখন কেমন আছেন? এর জবাবে রোহিত কন্যা বলেন, 'যথেষ্টই ইতিবাচক আছেন, আগামী ১ মাস পর আবার হাসবেন।' রোহিত কন্যার এই বক্তব্য সোশ্যাল সাইটে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অর্থ্যাত হতাশা কাটিয়ে ধীর ধীরে ছন্দে ফিরছেন রোহিত, সেটা ফাঁস করে দিলেন পাঁচ বছরের মেয়েই।
The way she answered 🥹❤
— 46thcenturywhenRohit (@RohitCharan_45) November 23, 2023
Samaira said : He is in a room, he is almost positive & within one month he will laugh again.@ImRo45 pic.twitter.com/yt3iSQa6MP
দুই বছর আগে বিরাট কোহলি সব ধরণের ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার পর রোহিতকে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়। অধিনায়ক রোহিত এশিয়া কাপ জেতালেও আইসিসি ট্রফি জেতাতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে সাদা বলের ক্রিকেটে হিটম্যানকে আগামী দিনে আদৌও নেতৃত্ব দিতে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
চার বছর পর রোহিতের বয়স হবে ৪১, ফলে পরের একদিনের বিশ্বকাপ রোহিতের পক্ষে খেলা যে সম্ভব নয় তা এক প্রকাশ নিশ্চিত। তার ফর গত বছর টি২০ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে খেলেননি রোহিত শর্মা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications