ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই আজহার-ধোনি-কোহলির সঙ্গে একই স্থানে জায়গা করে নেবেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই আজহার-ধোনি-কোহলির সঙ্গে একই স্থানে জায়গা করে নেবেন রোহিত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচে ভারতের দাপুটে জয়ের ফলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর সমর্থকেরা। ২০১৭ সালে পর ফের প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি ভারতের সামনে। পাঁচ বছর আগে শ্রীলঙ্কাকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই আজহার-ধোনি-কোহলির সঙ্গে একই স্থানে জায়গা করে নেবেন রোহিত

শুক্রবার রোহিতের ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তা হলে ভারতীয় দলের অষ্টম অধিনায়ক হিসেবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবেন ভারতীয় দলের নব নিযুক্ত অধিনায়ক।

রোহিতের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কপিল দেব (প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ১৯৮২/৮৩), দিলীপ বেঙ্গসরকার (প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ১৯৮৮/৮৯), মহম্মদ আজহারউদ্দিন (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ১৯৯২/৯৩), মহেন্দ্র সিং ধোনি (প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০০৮/৯০, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১১/১২, জিম্বাবুয়ে ২০১৬), গৌতম গম্ভীর (প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১০/১১),বিরাট কোহলি (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৩, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৪/১৫, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৭), অজিঙ্ক রাহানে (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৫)

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে ভারতের হোয়াইটওয়াশ উইনে দ্বাদশ সিরিজ হবে এটি। অতীতে কখনও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারেনি ভারত। অপর দিকে, ওয়েস্ট ইন্ডিজ যদি তৃতীয় একদিনের ম্যাচ জিততে না পারলে তা হলে, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জার ইতিহাস লেখা হয়ে যাবে ক্যারিবিয়ন ক্রিকেটের ইতিহাসে। ওডিআই ইতিহাসে অতীতে মোট ১৯ বার হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে হারলে সংখ্যাটা ২০ নম্বরে পৌঁছবে।

সিরিজের প্রথম একদিনের ম্যাচে যুজবেন্দ্র চহালের চার উইকেটের উপর নির্ভর করে ছয় উইকেটে কিরণ পোলার্ডের দলকে পরাজিত করে ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে পোলার্ড না খেললেও নিকোলাস পুরানের নেতৃত্বে খেলা ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয় ৪৪ রানে। শুধু মাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই দুই ম্যাচে হারতে হয়েছে ক্যারিবিয়ান দলটিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+