রোহিত-ইশান্তের চোট নিয়ে তথ্যে অসঙ্গতি! বিসিসিআই-এর সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন!

রোহিত-ইশান্তের চোট নিয়ে তথ্যে অসঙ্গতি! বিসিসিআই-এর সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন!

চোট থেকে পুরোপরি সেরে না ওঠায় ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে টিম ইন্ডিয়ার জার্সিতে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার ছাড়পত্র দেয়নি বিসিসিআই। অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত শর্মার উপস্থিতির বিষয়টিও কার্যত ঝুলিয়ে রেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। রোহিত ও ইশান্তের চোট নিয়ে বিসিসিআই ও টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলির মন্তব্যের পার্থক্যে অবাক হয়েছে ক্রিকেট মহল। এই ইস্যুতে বিসিসিআইয়ের বিরুদ্ধে সদিচ্ছার অভাবের অভিযোগ তোলা হয়েছে।

ইশান্তকে নিয়ে বোর্ডের বিবৃতি

ইশান্তকে নিয়ে বোর্ডের বিবৃতি

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মা চোট সারিয়ে উঠলেও তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না বলে এক বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য যে সময় পাওয়ার কথা, তার মধ্যে ইশান্ত তৈরি হতে পারবেন না বলেই মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিতকে নিয়ে বিসিসিআইয়ের বক্তব্য

রোহিতকে নিয়ে বিসিসিআইয়ের বক্তব্য

ইশান্ত শর্মার আশা শেষ হলেও ওপেনার রোহিত শর্মাকে অন্তত একটা সুযোগ দিতে চায় বিসিসিআই। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে হিটম্যানের ফিটনেস ট্রেনিং চলছে রোহিতের। ১১ ডিসেম্বর তাঁর চোটের পরীক্ষা হবে। তাতে পাস মার্কস নিয়ে উত্তীর্ণ হলে রোহিতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে বিসিসিআই।

রোহিতের চোট নিয়ে বোর্ডের বক্তব্য

রোহিতের চোট নিয়ে বোর্ডের বক্তব্য

আইপিএল ২০২০ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। পরোক্ষে দেশের কথা ভেবে হিটম্যানকে টুর্নামেন্ট থেকে বিশ্রাম দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও চোট সারিয়ে উঠে ফের আইপিএল খেলেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফাইনালে দুর্দান্ত অর্ধশতরানও করেন হিটম্যান। এরপরেও সেই চোটকেই কারণ দেখিয়ে রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফররত টিম ইন্ডিয়ার ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়। টেস্ট দলে অন্তর্ভূক্ত হওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। তা নিয়েই মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ড্যামেজ কন্ট্রোলে বিসিসিআই

ড্যামেজ কন্ট্রোলে বিসিসিআই

আইপিএল ২০২০ দেশ শেষ হওয়ার পর গোটা ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার বিমান ধরে, তখন মুম্বই ফিরে আসেন রোহিত শর্মা। অসুস্থ বাবার পাশে দাঁড়িতে হিটম্যান এই কাজ করেন বলে জানায় বিসিসিআই। একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের তরফে জানানো হয় যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট দলে জায়গা পেতে হলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে গা ঘামিয়ে নিজেকে ফিট প্রমাণ করতে হবে রোহিতকে। তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একই সঙ্গে ফিট ইশান্তকে কেন অস্ট্রেলিয়া পাঠানো হবে না, তার কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিরাটের বক্তব্য

বিরাটের বক্তব্য

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি জানান, অস্ট্রেলিয়াগামী দল নির্বাচনের আগে বিসিসিআইয়ে তরফে তাঁকে মেল মারফত চোটগ্রস্ত রোহিত শর্মার অনুপস্থিতির কথা জানানো হয়। যদিও জাতীয় দলের নির্বাচনের পর আইপিএল খেলেন রোহিত। তা সত্ত্বেও কেন তাঁকে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে অন্তর্ভূক্ত করা হল না, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্বয়ং বিরাট। বলেছেন, চোট থাকা সত্ত্বেও ঋদ্ধিমান সাহাকে দলের সঙ্গে অস্ট্রলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। দলের সঙ্গেই তাঁর রিহ্যাব চলছে। ঋদ্ধি যে মাঠে নামার জন্য তৈরি, তাও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। একই রকম পদ্ধতি কেন রোহিত শর্মা ও ইশান্ত শর্মার ক্ষেত্রে কার্যকর হল না, তাও বুঝতে পারছেন না বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+