BCCI: বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় চূড়ান্ত নতুন যুগ্ম সচিবের নাম, রোহনের নয়া ইনিংস

BCCI: আজ মুম্বইয়ে হয়ে গেল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। তাতেই চূড়ান্ত হয়ে গেল নতুন যুগ্ম সচিবের নাম। এই পদে আসীন হলেন রোহন গৌন্স দেশাই (Rohan Gauns Dessai)।

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই রোহন বোর্ডের নতুন যুগ্ম সচিব হলেন। তিনি গোয়া ক্রিকেট সংস্থার সচিব।

BCCI

যেহেতু রোহন ছাড়া আর কেউ বোর্ডের যুগ্ম সচিব হওয়ার জন্য মনোনয়ন জমা দেননি ফলে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর এই নতুন পদে বসার বিষয়টি। আজ বোর্ডের সভায় সর্বসম্মতভাবেই তাঁর নামে পড়ে গেল সরকারি সিলমোহর।

গত ৬ ফেব্রুয়ারি আজকের এই এসজিএমের জন্য বিসিসিআইয়ের নোটিশ গিয়েছিল বিভিন্ন রাজ্য সংস্থার দফতরে। আজকের সভায় উপস্থিত ছিলেন সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুক্লা-সহ বোর্ডের নানা পদাধিকারীরা। ছিলেন বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিরাও।

বিসিসিআইয়ের সচিব পদে বসেছেন দেবজিৎ সাইকিয়া। তিনি বোর্ডের যুগ্ম সচিব ছিলেন। দেবজিৎ বিসিসিআই সচিব হওয়ায় খালি হয়েছিল যুগ্ম সচিবের পদটি। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে বোর্ডের সচিব পদে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন অসমের দেবজিৎ।

এ ছাড়া মহারাষ্ট্রের মন্ত্রী হওয়ায় বোর্ডের কোষাধ্যক্ষ পদ ছাড়তে হয়েছিল আশিস শেলারকে। তাঁর জায়গায় বোর্ডের কোষাধ্যক্ষ হন প্রভতেজ সিং ভাটিয়া। এবার রোহন বোর্ডের যুগ্ম সচিব হওয়ায় উচ্ছ্বসিত গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই ঐতিহ্যশালী পদে রোহনের আসীন হওয়া বোর্ডে গোয়ার উপস্থিতিকে আরও উজ্জ্বল করল বলে মত সেখানকার ক্রিকেট মহলের।

গোয়া ক্রিকেট সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় রোহনের এই পদে আসা উল্লেখযোগ্য মাইলফলক। জাতীয় পর্যায়ে গোয়ার প্রভাব যেমন এতে জোরদার হবে, তেমনই গোয়ায় ক্রিকেটের অগ্রগতিরও পরিচায়ক এই ঘটনা। রোহনের সাফল্য কামনা করে শুভেচ্ছাও জানানো হয়েছে।

রোহন দেশাই ২০২২ সালে গোয়া ক্রিকেট সংস্থার সচিব পদে বসেছিলেন। গত বছর ভারত যখন দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে গিয়েছিল, রোহন ছিলেন সেই সফরে ভারতীয় দলের ম্যানেজার। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিব জগন মোহন পাও আরশিনাপল্লীও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোহনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+