IPL 2024: মুম্বই শিবিরে অসন্তোষ প্রকাশ্যে, অধিনায়ক বদল নিয়ে কোচকে পাল্টা জবাব দিলেন রোহিতের স্ত্রী
অধিনায়ক বদল নিয়ে মুম্বই শিবিরে অশান্তি ফের একবার প্রকাশ্যে চলে এল। গুজরাত থেকে দলে ফেরানো হার্দিককেই আসন্ন আইপিএলে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের বদলে পাণ্ডিয়ার হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। এই অধিনায়ক বদল নিয়ে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক মার্ক বাউচার। তার মন্তব্যের পাল্টা দিয়েছেন রোহিতের স্ত্রী রীতিকা ।
ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ বাউচারের সাক্ষাৎকারের 'কমেন্ট' সেকশনেই সরাসরি সেই 'বোমা' ফেলেছেন রোহিতের স্ত্রী। বাউচারের সেই পডকাস্টের ভিডিওয় রীতিকা কমেন্ট করেন, 'কত কিছু ভুল রয়েছে এই সিদ্ধান্তে।' যা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অধিনায়ক বদলের বিতর্কের দাবানলকে উস্কে দিয়েছে ফের একবার।

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক প্রসঙ্গে প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার আরও বলেন, "রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। ও সব সময়ই ক্যামেরার ফোকাসে থাকে। মাঠ এবং মাঠের বাইরে সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে। '
একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স কোচ উল্লেখ করেছেন, 'অতিরিক্ত চাপের জন্য ব্যাট হাতে এখন সে ভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে দুর্দান্ত। রোহিত মুম্বই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করব অধিনায়কত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব।
Mark Boucher praising @hardikpandya7 leadership skills 🔥🔥 https://t.co/xtSe56Htyj pic.twitter.com/RIiwIjtbdq
— sk boy (@sk78boy) February 6, 2024
২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। তবে দুই বছর কাটিয়েই ফের মু্ম্বইয়েই ফিরলেন ঘরের ছেলে।রোহিত, বুমরাহ, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ডি কক সহ একাধিক স্টার ক্রিকেটার রয়েছেন। সেই তালিকায় ফেৱ যুক্ত হয়েছেন পাণ্ডিয়া।
তবে অধিনায়ক বদল নিয়ে মুম্বই শিবিরে যে অসন্তোষ আছে তা কিন্তু রোহিতের স্ত্রী-র মন্তব্য থেকেই আরও একবার স্পষ্ট হয়ে গেল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications